Debolinaa Nandy। লাইভে আসায় কটাক্ষে জেরবার দেবলীনা

Spread the love

গতকাল একটি লাইভে এসে প্রবাহ নন্দীর বিরুদ্ধে আরও কিছু বক্তব্য তুলে ধরেন দেবলীনা। দেবলীনা শুধুমাত্র একা নন, লাইভে দেখা গিয়েছে গায়িকার দুই আইনজীবীকেও। লাইভ চলাকালীন শ্বশুরবাড়ির এবং স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার পাশাপাশি দেবলীনা জানান, তিনি চান প্রবাহর পাসপোর্ট বাতিল হয়ে যাক। যে মানুষটা সংসার করতে পারে না সে কি করে অতগুলো মানুষকে নিয়ে ফ্লাইট চালাবে, এই নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছিলেন গায়িকা।

তবে এই লাইভে আসার পরেই একের পর এক কটাক্ষের সম্মুখীন হতে হয় দেবলীনাকে। শুধুমাত্র দেবলীনাকে নয়, দেবলীনার মাকে উদ্দেশ্য করেও ধেয়ে আসে কটাক্ষ। এই গোটা ব্যাপারটাই শুধুমাত্র প্রবাহর একা নয়, দোষ রয়েছে দেবলীনা ও তার মায়েরও, এমনটাই মত নেট দুনিয়ার নাগরিকের।

তবে এই ব্যক্তিগত কটাক্ষে জর্জরিত হয়ে এবার নিজের প্রোফাইল থেকে একটি পোস্ট করলেন দেবলীনা। তিনি লেখেন, ‘কেউ পার্সোনাল অ্যাটাক করবেন না। আমি এতদিন কিছুই করিনি। হসপিটালে থাকাকালীন বাড়ির লোক থানায় গিয়েছিল শুধু এইটুকুই। কিন্তু আমি যখন আমার জিনিস নিয়ে এসেছি তখন ওরা আমার নামে মিথ্যা কথা বলছে, ভুলভাল ভিডিও পোস্ট করছে। আমি আমার পেজ থেকে এই সম্বন্ধে কিছু পোস্ট করিনি, আমার আইনজীবীরা সবটাই জানিয়েছেন।’

তবে যারা দেবলীনাকে এই কঠিন সময়ে কটাক্ষ করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সব সত্যি কোর্টে প্রমাণিত হবে। দয়া করে আমাকে একটু আমার মত থাকতে দিন। আমার মাকে নিয়ে বাজে কথা বলবেন না, না হলে এতদিন শুধু ব্লক করছিলাম এবার আইনি পদক্ষেপ নেব। আমি স্পেশাল মোমেন্ট আর প্রমোশন ছাড়া ফেসবুকে কিছু পোস্ট করি না, কোনদিন করবো না। তাই এবার সবাই থামুন। পুরনো ভিডিওগুলো ঠিক সময়মতো ফেসবুক থেকে মুছে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *