আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর সিনেমাটি তার দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে নিজের দৌরাত্ম্য বজায় রেখেছে। বৃহস্পতিবার ছবিটির আয় কিছুটা কলেও, সিনেমার মোট আয় পিছনে ফেলে দিয়েছে অনেক বড় বড় নামকে। স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, বৃহস্পতিবার ধুরন্ধর ২৩ কোটির কিছু কম আয় করেছে। এবং এই আয় জুড়লে ভারতে সিনেমার মোট আয় এখন ৪৬০.২০ কোটি টাকা।
দ্বিতীয় সপ্তাহে ধুরন্ধর ২৫৩ কোটি টাকা আয় করেছে। ৪৬০.২০ কোটি আয় দিয়ে এটি পাঠান (৪৪৬.২ কোটি), এবং গদর ২ (৪১৯.১ কোটি)-কে পিছনে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, আরও এক রেকর্ড গড়েছে ধুরন্ধর। রণবীর সিং-এর সবচেয়ে বেশি আয় করা ছবি হয়ে উঠেছে এটি। ‘পদ্মাবত’, ‘সিম্বা’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবিকেও পিছনে ফেলে দিয়েছে সিকন্দর।
ধুরন্ধর সিনেমার কথা বলতে গেলে, এটি পরিচালনা ও সহ-প্রযোজনা করেছেন আদিত্য ধর। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন এবং রাকেশ বেদি। এঁরা ছাড়াও ‘ধুরন্ধর’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মানব গোহিল, দানিশ, সৌম্য ট্যান্ডন, গৌরব গেরা ও নবীন কৌশিক। ছবিটি বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত, যা পাকিস্তানের বেলুচ গ্যাংয়ে যোগ দেওয়া এক ভারতীয় গুপ্তচরের গল্প দেখায়।

তবে একটি পার্টেই শেষ হচ্ছে না সিকন্দর। খুব জলদিই আসবে সিনেমার সিক্যুয়েল। ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাবে ছবিটি।