DRDO-তে ইন্টার্নশিপের সুযোগ! ৩০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন! কীভাবে আবেদন?

Spread the love

DRDO Paid Internship 2026: দেশের তরুণ প্রতিভা ও শিক্ষার্থীদের জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) নিয়ে এল এক সুখবর। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ডিআরডিওয়ের তরফে ‘পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম’-র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিআরওডিওয়ের তরফে জানানো হয়েছে, ইচ্ছুক প্রার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর আগামী ৩ অগস্ট থেকে ইন্টার্নশিপ শুরু হবে। ইন্টার্নশিপ হবে ‘রিসার্চ সেন্টার ইমারত’ (RIC) হায়দরাবাদে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা হল ২৮।

DRDO ইন্টার্নশিপ ২০২৬: গুরুত্বপূর্ণ বিষয়

১) মোট আসন সংখ্যা: প্রায় ১৬০টি সিট (নির্দিষ্ট ক্লাস্টার অনুযায়ী নির্ধারিত)

২) কাজের সময়সীমা: ৬ মাস

৩) স্টাইপেন্ড: ৫,০০০ টাকা প্রতি মাস। অর্থাৎ ছয় মাসে ৩০,০০০ টাকা। সঙ্গে সার্টিফিকেট দেওয়া হবে।

৪) আবেদন প্রক্রিয়া: অফলাইন (বিজ্ঞপ্তির নির্দেশিকা অনুযায়ী)

কারা আবেদন করতে পারবেন?

১) আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। বিদেশ থেকে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন না।

২) মূলত ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স স্ট্রিমের ফাইনাল ইয়ারের (সপ্তম এবং অষ্টম সেমিস্টার) পড়ুয়ারা এই ইন্টার্নশিপের জন্য যোগ্য। অর্থাৎ যাঁরা বর্তমানে B.E., B.Tech, M.E., অথবা M.Tech কোর্সের শেষ বর্ষে পড়াশোনা করছেন, তাঁরাই আবেদন করতে পারবেন। যাঁরা ইতিমধ্যেই পাস করে গিয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন।

৩) শিক্ষার্থীদের শিক্ষাগত রেকর্ড বেশ ভালো হতে হবে। ন্যূনতম ৭৫% নম্বর থাকা বাধ্যতামূলক। কোনও ব্যাকলগ থাকা চলবে না।

প্রয়োজনীয় নথিপত্র

১) আপডেটেড সিভি

২) কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড

৩) অধ্যাপক বা বিভাগীয় প্রধানের দেওয়া রেফারেল লেটার বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)

৪) আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি

কীভাবে আবেদন করবেন?

১) আগ্রহী প্রার্থীদের প্রথমে ডিআরডিওয়ের অফিশিয়াল কেরিয়ার পোর্টাল (drdo.gov.in) ভিজিট করতে হবে।

২) সেখানে ‘Careers’ বা ‘What’s New’ সেকশনে গিয়ে সংশ্লিষ্ট পেইড ইন্টার্নশিপের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে।

৩) নির্দেশিকা অনুযায়ী অনলাইন ফর্ম পূরণ করতে হবে। স্বাক্ষর করতে হবে নিজেকে। সেটার সঙ্গে অধ্যাপক বা বিভাগীয় প্রধানের দেওয়া রেফারেল লেটার বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিতে হবে। তারপর RIC হায়দরাবাদের ঠিকানায় পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *