Govt Employees New Pay Commission Latest Update। ভোট মিটতেই বড় খবর সরকারি কর্মীদের জন্য

Spread the love

অষ্টম বেতন কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সময়সীমা বাড়ানো হয়েছে পাঁচ রাজ্যের ভোট সম্পন্ন হতেই। এই নয়া সময়সীমা বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা লাভ পেতে পারেন। জানা গিয়েছে, অষ্টম অর্থ কমিশন নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময়সীমা ৩০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, অষ্টম বেতন কমিশনের পোর্টালে নোটিশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, অনুমোদিত/মনোনীত নোডাল অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ বা সরকারি প্রতিষ্ঠানকে তাদের পরামর্শের বিষয়ে জানাতে পারবেন সরকারি কর্মচারীকে।

এর আগে গত ২৮ এপ্রিল অষ্টম বেতন কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই এনসি-জেসিএমের পক্ষ থেকে অনেক বড় ইস্যু উত্থাপিত হয়েছিল। কর্মচারী সংগঠনগুলি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে তাদের বক্তব্য পেশ করেছিল। তাদের দাবি ছিল, অষ্টম অর্থ কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ হওয়া উচিত। এই আবহে সর্বনিম্ন বেসিক বেতন ১৮০০০ থেকে বেড়ে ৬৯০০০ টাকা হতে পারে। এই আবহে অর্থ কমিশন শেষ পর্যন্ত কী পরামর্শ দেয়, সেদিকে নজর সরকারি কর্মীদের।

এদিকে সরকারি কর্মীদের সংগঠনগুলির আরও দাবি, বছরে ৬ শতাংশ ইনক্রিমেন্ট করতে হবে। একই সঙ্গে পদোন্নতির সময় অতিরিক্ত দুটি ইনক্রিমেন্টও দাবি করা হয়েছে। এরই সঙ্গে পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করারও দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালের নভেম্বরে গঠিত হয়েছিল অষ্টম বেতন কমিশন। এই কমিশনকে ১৮ মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টে করা সুপারিশ অনুযায়ী অষ্ট বেতন কমিশন কার্যকর করা হবে সরকারি কর্মীদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *