‘ভূত বাংলা’র আয় ১৪তম দিনে কমলো না বৃদ্ধি পেল? কত কোটি ঘরে তুলল অক্ষয়ের ছবি?

Spread the love

এক দশকেরও বেশি সময় পর অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শন ফের হরর-কমেডিতে একসঙ্গে কাজ করলেন। ফলে এই ছবি নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল দর্শকদের মধ্যে। দ্বিতীয় সপ্তাহেও অক্ষয়ের ‘ভূত বাংলা’ বক্স অফিসে তার গতি বজায় রেখেছে।

স্যাকনিল্কের মতে, দ্বিতীয় সোমবারে ছবিটির আয় একটু কমে। যেখানে দ্বিতীয় রবিবারে আয় ছিল ১২.৫০ কোটি টাকা, সেখানে সোমবার এটি মাত্র ৩.৪০ কোটি টাকা সংগ্রহ করে। তবে, মঙ্গলবার তা সামান্য বৃদ্ধি পেয়ে হয় ৪.৩৫ কোটি টাকা।দ্বিতীয় বৃহস্পতিবার অর্থাৎ ৩০ এপ্রিল ‘ভূত বাংলা’ ৩.৪০ কোটি টাকা আয় করে, যার ফলে ভারতের বক্সঅফিসে এর মোট সংগ্রহ হয়ে দাঁড়িয়েছে ১২৮.০৫ কোটি টাকা। সিনেমাটির সার্বিক দর্শক উপস্থিতি ছিল ১১.০%, যার মধ্যে সকালের শো-তে ছিল ৫.৬২%, দুপুরে ১১.২৩% এবং সন্ধ্যায় ১২.০৮%। তবে শুরু সপ্তাহের তুলনায় এই সপ্তাহের অন্যান্য দিনের সংগ্রহ কমেছে, তবুও সিনেমাটির এই ধারাবাহিকতা বজায় রেখেছে।

ছবিটিতে অক্ষয় কুমার দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন এবং তাঁর সঙ্গে ওয়ামিকা গাব্বি, রাজপাল যাদব, টাবু, পরেশ রাওয়াল ও আসরানি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, দর্শকরা বিশেষ করে অক্ষয়কে তাঁর নিজস্ব কমেডি শৈলীতে ফিরে পেয়ে ছবিটি বেশ উপভোগ করেছেন, যা ছবিটির অন্যতম প্রধান আকর্ষণ। উল্লেখ্য, এই ছবির মাধ্যমে তিনি ২০টি ১০০ কোটির ছবি উপহার দেওয়া একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে তালিকায় নিজের নাম লেখালেন, যা বক্স অফিসে তাঁর খ্যাতিকে আরও সুদৃঢ় করেছে।

এই ছবিটি ওয়ামিকা গাব্বির জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটি তাঁর প্রথম ১০০ কোটি টাকার ছবি। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা লিখেছিলেন, যেখানে তিনি তাঁর ছবির পুরো টিম এবং দর্শকদের তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই অর্জনকে তাঁর যাত্রার কেবল শুরু বলে বর্ণনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *