Imtiaz Ali’s Daughter। সাক্ষী নরওয়ের পাহাড়-সমুদ্র! রূপকথার বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা

Spread the love

বলিউডের বিখ্যাত পরিচালক ইমতিয়াজ আলি (Imtiaz Ali)-র আপতত চর্চায় তাঁর সাম্প্রতিক ছবি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ নিয়ে। এবার পরিচালকের পরিবারে বিয়ের সানাই বাজার অপেক্ষা। ইমতিয়াজের প্রতিভাবান কন্যা তথা লেখিকা-পরিচালক ইদা আলি (Ida Ali) নিজের দীর্ঘদিনের প্রেমিক কৃষ আগরওয়ালের বিয়ের প্রস্তাব ‘কবুল’ করেছেন। বিদেশের বুকে বাগদান সারল যুগল। সম্প্রতি নেটপাড়ায় একটি অত্যন্ত রোম্যান্টিক ও ছিমছাম ভিডিও শেয়ার করে এই সুখবরটি নিজেই দুনিয়ার সামনে এনেছেন ইদা।

মাঝরাতে নরওয়ের সমুদ্রসৈকতে রূপকথার প্রস্তাব

গত রবিবার ইদা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রূপকথার ভিডিও পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘২০২৬ সালের ১লা জুলাই, রাত ১১টার সময় নরওয়ের বিখ্যাত সৈকত ‘ইট্রেস্যান্ড’ (Ytresand)-এর পাহাড় ঘেরা শান্ত ও মনোরম পরিবেশে এই বাগদান পর্বটি সম্পন্ন হয়েছে।’

ভিডিওটিতে দেখা যাচ্ছে, চারপাশের মনোরম ব্যাকগ্রাউন্ডের মাঝে ইদা নিজের হাতের হিরের আংটিটি ক্যামেরার সামনে ফ্লন্ট করছেন। আনন্দে আত্মহারা ইদা, দু- হাত দিয়ে মুখ ঢেকে আবেগ সামলানোর চেষ্টা করছিলেন ইমতিয়াজ তনয়া। এর ঠিক পরেই ফ্রেমে আসেন ইদার হবু বর কৃষ এবং দুজনে মিলে একটি মিষ্টি সেলফি তোলেন। পরবর্তীতে ইদা আরও কিছু ছবি শেয়ার করেন, যেখানে কৃষকে হাঁটু গেড়ে বসেআংটি হাতে হবু বউকে প্রপোজ করতে দেখা যাচ্ছে।

শুভেচ্ছা জানালেন শর্বরী, বেদঙ্গ থেকে ‘ওরি’

ইদা ও কৃষের এই খুশির খবর সামনে আসতেই বলিপাড়ার তাঁর বন্ধুবান্ধব এবং অনুরাগীরা কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন। ‘ম্যাঁয় বাপাস আউঙ্গা’ (Main Vaapas Aaunga)-র নায়িকা শর্বরী (Sharvari) এবং অভিনেতা বেদঙ্গ রাইনা (Vedang Raina) এই জুটিকে অনেক ভালোবাসা পাঠিয়েছেন। এছাড়াও সমাজমাধ্যমের পরিচিত মুখ ওরি (Orry), মঞ্জরী ফদনিশ এবং অনুরাগ কশ্যপের কন্যা আলিয়া কশ্যপও জুটিকে অভিনন্দন জানিয়েছেন।কৃষ আগরওয়াল সাধারণত লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে ইদার ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর উপস্থিতি প্রায়শই দেখা যায়। বাগদান সম্পন্ন হলেও এই জুটি নিজেদের বিয়ের দিনক্ষণ নিয়ে এখনও খোলসা করে কিছু জানাননি।

ফিল্মমেকিংয়ের পাঠ: ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান ইউনিভার্সিটি (ডজ কলেজ অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস) থেকে ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করেছেন ইমতিয়াজ কন্যা।

শর্ট ফিল্মের কেরিয়ার: ২০১৭ সালে তিনি নিজের প্রথম শর্ট ফিল্ম ‘লিফট’ (Lift) লিখেছিলেন ও পরিচালনা করেছিলেন, যা ফেসবুকে শেয়ার করে মেয়ের প্রশংসা করেছিলেন খোদ ইমতিয়াজ। এরপর ২০২১ সালে নিজের স্কুল প্রজেক্টের অংশ হিসেবে ইউটিউবের জন্য ‘গায়ত্রী’ (Gayatri) নামে একটি সাড়ে তিন মিনিটের শর্ট ফিল্ম বানান, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ইদার বান্ধবী আলিয়া কশ্যপ।

পারিবারিক পরিচয়: ইডা হলেন ইমতিয়াজ আলি এবং প্রীতি আলির কন্যা। উল্লেখ্য, ২০১২ সালে ইমতিয়াজ ও প্রীতির অফিশিয়ালি বিবাহবিচ্ছেদ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *