India Vs WI Test KL Rahul Century।ইংল্যান্ডের ফর্ম ধরে রেখে ৯ বছরের শাপমোচন রাহুলের

Spread the love

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করলেন কেএল রাহুল। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দুর্দান্ত ফর্ম হোম সিরিজেও বজায় রাখলেন অভিজ্ঞ এই ওপেনার। তবে মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হলে প্রথম ওভারেই আউট হন তিনি। টেস্টে দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পরে এখনও পর্যন্ত ৫৭ রানে এগিয়ে ভারত। এদিকে কেল রাহুল ছাড়াও আজ শুভমন গিল হাফসেঞ্চুরি করেন। সদ্য সমাপ্ত এশিয়া কাপে সেভাবে ফর্মে ছিলেন না গিল। তবে দেশের মাটিতে ফিরে টেস্টের ফর্ম ধরে রাখার ইঙ্গিত দিলেন তিনি। এর আগে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ৭০০-র ওপর রান করেছিলেন তিনি।

এদিকে রাহুল গত ৯ বছরে এই প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন দেশের মাটিতে। এটি তাঁর ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি। তবে ঘরের মাটিতে এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। লোকেশ রাহুলের দুর্দান্ত ইনিংসের জন্য ভারত দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২১৮ রানে দাঁড়িয়ে ছিল। মধ্যাহ্নভোজের সময়, প্রথম ইনিংসের ভিত্তিতে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার লিড ছিল ৫৬ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনে কেএল রাহুল অপরাজিত ১০০ রানে ছিলেন। লাঞ্চের পর নিজের স্কোরের সঙ্গে আর কোনও রান যোগ না করেই সাজঘরে ফেরেন তিনি। এদিকে তাঁর সঙ্গে ক্রিজে থাকা ধ্রুব জুরেল ১৫ রান করে অপরাজিত আছেন আপাতত।

এর আগে শুক্রবার সকালে ভারত দুই উইকেটে ১২১ রানে খেলা শুরু করেছিল। দ্বিতীয় দিনে প্রথম সেশনে অধিনায়ক গিল আউট হ রিভার্স সুইপ মারতে গিয়ে। তিনি ১০০ বলে ৫০ রান করে রোস্টন চেজের শিকার হয়েছিলেন। এরপরই ব্যাটিংয়ে আসেন ধ্রুব জুরেল। কেএল রাহুল এবং জুরেল ৩০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। মধ্যাহ্নভোজের ২ ওভারের আগে, কেএল রাহুল ১৯০ বলে তাঁর সেঞ্চুরি পূরণ করেছিলেন। এই ইনিংসে তিনি ১২টি চার মেরেছিলেন। এর প্রায় ৯ বছর আগে, ২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি (১৯৯) করেছিলেন রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *