Hardik Pandya Trade । পঞ্জাব কিংসে হার্দিক পাণ্ডিয়া!

Spread the love

Hardik Pandya Trade: মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে এবার পঞ্জাব কিংসে যোগ দিলেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। অন্য দিকে, পঞ্জাব ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে এলেন ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং। আইপিএল ২০২৭-এর আগে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এই বড়সড় খেলোয়াড় অদলবদল সম্পন্ন হয়েছে। বুধবার আনুষ্ঠানিক ভাবে এই খবর সামনে আসতেই ক্রিকেট মহলে শুরু হয়েছে চর্চা। এক দিকে পঞ্জাব পেল অভিজ্ঞ অলরাউন্ডার, অন্য দিকে মুম্বইয়ের পেস আক্রমণ আরও শক্তিশালী হল। দুই দলেরই আগামী মরশুমের পরিকল্পনায় এই দলবদল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

কেন হার্দিককে ছাড়ল মুম্বই?

হার্দিকের মুম্বই ছাড়ার পিছনে রয়েছে গত কয়েক মরশুমের হতাশাজনক পারফরম্যান্স এবং চোটের সমস্যা। ২০২৪ সালে গুজরাট টাইটান্স ছেড়ে দ্বিতীয়বার মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন তিনি। রোহিত শর্মার জায়গায় তাঁকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার পর প্রত্যাশা পূরণ করতে পারেননি হার্দিক। ২০২৪ সালের আইপিএলে লিগ তালিকায় সবার শেষে শেষ করেছিল মুম্বই। ২০২৫ সালে দল প্লে-অফে পৌঁছলেও ২০২৬ সালে আবার নবম স্থানে শেষ করে।

এর পাশাপাশি বারবার চোটের সমস্যায় ভুগেছেন হার্দিক। ২০২৬ সালের আইপিএলেও পিঠের সমস্যা এবং পায়ের চোটের কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। শিন বা পায়ের নীচের অংশের হাড়ে চোটের সমস্যাও তৈরি হয়। ফলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল। সব মিলিয়ে নতুন মরশুমের আগে দল পুনর্গঠনের পথে হাঁটল মুম্বই।

প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে (Hardik Pandya Trade) হার্দিক পাণ্ডিয়াকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে পঞ্জাব কিংস। মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর আগের পারিশ্রমিক ছিল ১৬.৩৫ কোটি টাকা। অর্থাৎ নতুন দলে হার্দিকের পারিশ্রমিক বাড়ল। অন্য দিকে, অর্শদীপ সিং মুম্বইয়ে যোগ দিলেও তাঁর পারিশ্রমিক থাকছে ১৮ কোটি টাকা। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে সরাসরি খেলোয়াড় বিনিময়ের মাধ্যমেই এই চুক্তি হয়েছে।

পঞ্জাবের নতুন ভরসা হার্দিক

অন্য দিকে, আইপিএলে এখনও প্রথম ট্রফির সন্ধানে রয়েছে পঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ারের দলে হার্দিকের অন্তর্ভুক্তি ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই ভারসাম্য বাড়াতে পারে। হার্দিকের আইপিএল অভিজ্ঞতাও (Hardik Pandya Trade) পঞ্জাবের বড় সম্পদ। এর আগে গুজরাট টাইটান্সকে প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। পরের বছরও দলকে ফাইনালে তুলেছিলেন।

IPL 2027 Hardik Pandya Trade
Hardik Pandya Trade IPL 2027

 

২০১৫ সালে মুম্বইয়ের হয়েই আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন হার্দিক। মাঝে গুজরাট হয়ে ফের মুম্বইয়ে ফিরেছিলেন। এবার আবার নতুন ঠিকানা পঞ্জাব (Hardik Pandya Trade)। তবে চোট কাটিয়ে তিনি কত দ্রুত মাঠে ফিরতে পারেন, সেটাই এখন বড় প্রশ্ন। আইপিএল ২০২৭-এর আগে এই দলবদল যে প্রতিযোগিতার সমীকরণ অনেকটাই বদলে দিল, তা নিয়ে সন্দেহ নেই।

 

বুমরাহের সঙ্গে জুটি বাঁধবেন অর্শদীপ

অন্য দিকে, অর্শদীপকে পেয়ে নিঃসন্দেহে লাভবান হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। বাঁহাতি এই পেসার পাওয়ার প্লে এবং ডেথ ওভার, দুই ক্ষেত্রেই কার্যকর। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ৯৬টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১১১টি উইকেট। ২০২৫ সালের মেগা নিলামে ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রেখেছিল পঞ্জাব। এবার সেই অর্শদীপই যোগ দিলেন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ে।

জসপ্রীত বুমরাহের সঙ্গে অর্শদীপের জুটি আগামী মরশুমে মুম্বইয়ের বোলিং আক্রমণের অন্যতম বড় শক্তি হয়ে উঠতে পারে। বিশেষ করে বাঁহাতি পেসারের অভাব পূরণ করতে পারবেন তিনি।

Read More: Sports

Follow Us on: YouTube

Leave a Reply