ISI linked arrested। ‘অপারেশন সিঁদুর ২.০’ নিয়ে সেনাপ্রধানের হুঙ্কার, ওদিকে, ISI, দাউদ-যোগের ৯ জনের পর্দাফাঁস! ছক কী ছিল?

Spread the love

২০২৫ সালে পহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের হামলার পর পাকিস্তানে ভারতীয় সেনা পাল্টা হামলা করে, যে অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত। এবার ভারতের সেনাপ্রধান জেনারেলপ উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারির সুর চড়িয়ে সাফ বলেছেন, ‘ভারত অপারেশন সিঁদুর ২.০র প্রস্তুতি করছে’। শনিবার এক অনুষ্ঠানে একথা জানান উপেন্দ্র দ্বিবেদী। এদিকে, সেই শনিবারই দিল্লি পুলিশের তৎপরতায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ থাকা(এমনই অভিযোগ রয়েছে) ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লিতে পুলিশের বড়সড় অভিযানে আইএসআই ও দাউদ ঘনিষ্ঠ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক নেপালি নাগিরকও রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে দিল্লি, মুম্বই ও পাঞ্জাবের যোগসূত্র রয়েছে। তদন্তকালে প্রাপ্ত তথ্যে কিছু বিদেশি নাগরিকের জড়িত থাকার ইঙ্গিতও পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ভারতের বিভিন্ন অংশে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।জানা যাচ্ছে, ধৃতদের গোপন নাশকতার ছক ছিল। স্পেশাল সেল জানিয়েছে, দলটিকে দেশজুড়ে গুরুত্বপূর্ণ সরকারি ও কৌশলগত স্থাপনা, নিরাপত্তা কর্মী এবং ধর্মীয় স্থানগুলোকে টার্গেট করার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তদন্তকারীরা দেখেছেন যে সন্দেহভাজন লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর, রেল স্টেশন এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো অন্তর্ভুক্ত ছিল। অভিযান চলাকালে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে গ্রেনেড, বিস্ফোরক দ্রব্য ও বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করে।

এদিকে, শনিবার মহারাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন,’ অপারেশন সিঁদুর এখনও চলছে। সাময়িকভাবে যুদ্ধবিরতি চলছে। ভারতীয় সেনাবাহিনী এবং তিন বাহিনীই অপারেশন সিঁদুর ২.০-এর জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে, যদি তা অনুষ্ঠিত হয়।’ তিনি বলেন, ‘বর্তমানে, আমরা তিনটি বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর দিকে নজর দিচ্ছি এবং পরবর্তী যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছি… যুদ্ধক্ষেত্র ২৪ ঘণ্টা, ৭ দিনই এতটাই স্বচ্ছ থাকে যে প্রতিটি গতিবিধি অপর পক্ষের কাছে জানা থাকে, তাই আমাদের সৈন্য মোতায়েন, ব্যবহার এবং আমাদের সেনাদের পাশাপাশি সীমান্ত এলাকার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সুরক্ষার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *