ট্রাভেলের দুনিয়ায় আসতে চলেছে জার্নিভো ম্যাগাজিন। যেখানে থাকবে ফ্যাশন, লাইফস্টাইল,ট্রাভেল,ফুড ব্লগ সমস্ত ধরনের ক্যাটাগরি।যাকে বলা হচ্ছে ভার্সেটাইল ম্যাগাজিন। এপ্রিল মে মাসে প্রকাশ্যে আসবে জার্নিভো ম্যাগাজিনটি।আর রবিবার বেলঘরিয়াতে ধূমধাম করে আয়োজিত হল তারই
ক্যালেন্ডার ফটোশুট।যেখানে উপস্থিত ছিল নামীদামী ফটোগ্রাফার থেকে মডেলরা।রমা ট্যুর এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে এই জার্নিভো ম্যাগাজিন বের হতে চলেছে। যার ফ্রন্ট পেজ থেকে নানা পেজের কভার ছবিতে থাকবে সাতজন মডেলরা।অত্যন্ত পরিশ্রম ও সততা দিয়ে জার্নিভো ম্যাগাজিনের জন্য কাজ করে চলেছেন তাঁরা।আর তার মধ্যে প্রধান মডেল তথা সিইও হলেন রিঙ্কি দে।যিনি অত্যন্ত দায়িত্ব সহকারে ম্যাগাজিনটির জন্য পরিশ্রম করে চলেছেন। আর তিনিই হলেন জার্নিভোর প্রধান মুখ।দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মডেলরা।আর তার প্রথম ধাপ এগোলো আজ।

ক্যালেন্ডার শুটের মধ্য দিয়ে জার্নিভো ম্যাগাজিনের প্রথম হাতে খড়ি হল বলা চলা।রিঙ্কি দে জানান,এই ম্যাগাজিনটি হবে ভার্সেটাইল ম্যাগাজিন। যেখানে সব ধরনের ক্যাটাগরি থাকবে,সাথে ট্যুর ও ট্রাভেলস সম্পর্কিত যাবতীয় প্রতিবেদন লেখা থাকবে,জার্নি সম্পর্কে পাঠকদের অবগত করা হবে,আবার লেখকরা প্রতিবেদন লিখতে চাইলে সেটিও পারবেন।পাশাপাশি এই ম্যাগাজিন যাঁরা অন্ধ চোখে দেখতে পান না তাঁরাও পড়তে পারবেন,তবে অন্যভাবে।যা সামনের বছর ম্যাগাজিন প্রকাশ হলেই জানতে পারবেন। এছাড়াও নতুন যাঁরা মডেল তাঁরা সুযোগ পাবেন ম্যাগাজিনে শুট করার।তাঁদের জন্য থাকবে নতুন সুযোগ।ফলে আর কয়েক মাসের মধ্যেই ম্যাগাজিনের শুভ উদ্বোধন হতে চলেছে। অপেক্ষায় রয়েছে ইনিউজবাংলার দর্শকরাও।ভিডিও দেখতে ক্লিক করুন।