Kolkata Ring Road Proposal। কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব

Spread the love

Kolkata Ring Road Proposal: কলকাতাকে ঘিরে রিং রোড তৈরির প্রস্তাব দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো শহরে যেমন আউটার রিং রোড আছে, কলকাতায় সেরকমই একটি তৈরি করার ভাবনাচিন্তা শুরু হয়েছে। ওই আউটার রিং রোডের ফলে শহরের ভিতরে ঢুকতে হয় না গাড়িকে। স্বভাবতই যানজট অনেকটা কমে যায়। কলকাতার ক্ষেত্রেও রিং রোড তৈরি হলে যাঁরা হাওড়া বা দুই ২৪ পরগনায় যাবেন, তাঁদের মহানগরীর ভিতরে ঢুকতে হবে না। আউটার রিং রোড ধরে কলকাতাকে ‘বাইপাস’ করেই তাঁরা হাওড়া থেকে উত্তর ২৪ পরগনা বা দক্ষিণ ২৪ পরগনা পৌঁছে যেতে পারবেন অথবা উল্টো কাজটাও করতে পারবেন না।

কলকাতার রিং রোড কোন পথে এগিয়ে যাবে?

যদিও সেই সম্ভাব্য আউটার রিং রোডের রুট কী হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি। পূর্ত দফতরের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, আউটার রিং রোডের অংশ হিসেবে হুগলি নদীর উপরে একটি ব্রিজ তৈরি করা হতে পারে। যা বজবজ এবং মহেশতলাকে যুক্ত করবে নিবেদিতা সেতু, পাঁচলা, ডানকুনিকে।

কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমতলা-সব আসবে রিং রোডের আওতায়

সেইসঙ্গে আউটার রিং রোডের মাধ্যমে টাকি রোড, বসিরহাট, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, ডায়মন্ড হারবার, গার্ডেনরিচ, আমতলা, বারুইপুর, সোনারপুর, বাসন্তী হাইওয়ের মতো এলাকাকে জুড়ে ফেলা হবে বলে পূর্ত দফতরের আধিকারিককে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *