Lalgola-Berhampore Court Local Train: কাজের জন্য হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হল। যে তালিকায় শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার, কৃষ্ণনগর-লালগোলা লোকাল, হাওড়া-বর্ধমান লোকালের (মেন লাইন ও কর্ড লাইন) মতো ট্রেন আছে। সবমিলিয়ে আগামী রবিবার (১৭ মে) হাওড়া এবং শিয়ালদা শাখায় মোট ১৮টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে কয়েকটি ট্রেনের যাত্রাপথ। তারইমধ্যে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে বহরমপুর কোর্ট থেকে লালগোলা পর্যন্ত একটি লোকাল ট্রেন চালু করা হবে। সেইসঙ্গে ৩১৭৭৮ কৃষ্ণপুর-কাশিমবাজার লোকাল ট্রেন চালানো হবে বহরমপুর কোর্ট পর্যন্ত।
রবিবার (১৭ মে) কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) বর্ধমান থেকে বাতিল ট্রেন: ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৭৮৪০, ৩৭৮৪২ এবং ৩১১৫২।
২) হাওড়া থেকে বাতিল ট্রেন: ৩৭৮২১, ৩৭৮২৩, ৩৬৮২৩, ৩৬৮২৫ এবং ৩৬৮২৭।
৩) শিয়ালদা থেকে বাতিল ট্রেন: ৩১১৫১।
রবিবার শিয়ালদা-লালগোলা শাখায় কোন কোন ট্রেন বাতিল?
১) ৩১৮৬১/৩১৮৬৪ কৃষ্ণনগর-লালগোলা-কৃষ্ণনগর লোকাল।
২) ৫৩১৭৫/৫৩১৭৮ শিয়ালদা-লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার।
৩) ৩১৭৭৩/৩১৭৭৪ রানাঘাট-লালগোলা-রানাঘাট লোকাল।

ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ
১) ৬৩১০৭ শিয়ালদা–লালগোলা মেমু: এই ট্রেনটি লালগোলার পরিবর্তে দেবগ্রাম পর্যন্ত যাবে।
২) ৬৩১০৪ লালগোলা–শিয়ালদা মেমু: এই ট্রেনটি লালগোলার পরিবর্তে দুপুর ১ টা ৫০ মিনিটে দেবগ্রাম থেকে যাত্রা শুরু করবে।
৩) ৩১৭৬৯ রানাঘাট–লালগোলা লোকাল: এই ট্রেনটি লালগোলার পরিবর্তে দেবগ্রাম পর্যন্ত যাবে।
৪) ৩১৭৭০ লালগোলা–রানাঘাট লোকাল: এই ট্রেনটি লালগোলার পরিবর্তে দুপুর ২ টা ৪৫ মিনিটে দেবগ্রাম থেকে যাত্রা শুরু করবে।
৫) ৩১৮৪০ কৃষ্ণনগর – শিয়ালদা লোকাল: এই ট্রেনটি কৃষ্ণনগরের পরিবর্তে রানাঘাট থেকে যাত্রা শুরু করবে।
ট্রেনের সময়সূচি পরিবর্তন
৫৩১৮০ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার: ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে ৬০ মিনিট দেরিতে ছাড়বে। অর্থাৎ দুপুর ২ টো ৪৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি লালগোলা থেকে দুপুর ৩ টে ৪৫ মিনিটে রওনা হবে।
বিশেষ ইএমইউ (EMU) পরিষেবা
যাত্রীদের সুবিধার্থে ১৭.০৫.২০২৬ তারিখে লালগোলা এবং বহরমপুর কোর্ট স্টেশনের মধ্যে একটি ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানো হবে।
১) লালগোলা থেকে ছাড়বে: বেলা ১২ টা ২০ মিনিট।
২) বহরমপুর কোর্ট থেকে ছাড়বে: দুপুর ১ টা ৫৬ মিনিট।
৩১৭৭৬ কৃষ্ণপুর-বহরমপুর কোর্ট লোকাল ট্রেন
১) সকাল ৬ টা ৫৫ মিনিটে কৃষ্ণপুর থেকে ছাড়বে।
২) বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাবে সকাল ৭ টা ৪৭ মিনিটে।