Messi-Subhashree Row। শুভশ্রী একা নন! মেসির কাছে গিয়ে ছবি তুললেন নায়িকার ম্যানেজারও

Spread the love

শনিবার কার্যত মুখ পুড়ল শহর কলকাতার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ক্ষমা চাইলেন, তাও আবার আন্তর্জাতিক তারকা লিওনেলমেসির কাছে। শাহরুখ খান দীর্ঘসময় যুবভারতীর বাইরে থেকেও, ঢুকতে পারলেন না স্টেডিয়ামে। মেসিকেও তড়িঘড়ি ছাড়তে হল মাঠ। শহর ছাড়লেন তিনি। হাজার হাজার দর্শক তাঁদের কষ্টে জমানো টাকা একপ্রকার জলাঞ্জলি দিল, কারণ তাঁরা মেসির টিকিও দেখতে পারলেন না!

এর দায় কার? ইতিমধ্যেই উদ্য়োক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কিছুতেই কি তৃণমূল কংগ্রেসের কিছু নেতা, মোনবাগানের কিছু খেলোয়াড়, টলিউডের কিছু তারকা, এর দায় অস্বীকার করতে পরেন? উঠছে প্রশ্ন। সমজমাধ্যমে মেসির সঙ্গে ছবি শেয়ার করে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন টলিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যাকে বিশেষ অতিথি হিসেবে এদিন যুবভারতীতে আমন্ত্রণ করা হয়েছিল।

তবে সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে আরও একটি ছবি। আর সেটি হল শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক রাজদীপ ঘোষের। যেখানে দেখা যাচ্ছে, তিনিও মেসির সঙ্গে ছবি তুলেছেন। গলায় দেখা গেল ভলিন্টিয়ার কার্ড। আর রাজদীপের এই ছবিতেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে নেটপাড়া। একজন লেখেন, ‘ভলিন্টিয়ার কার্ড পেল কী করে। শুধুমাত্র শুভশ্রীর পিএ বলে। আর যারা এত টাকা খরচ করে টিকিট কাটল, তারা?’আরেকজন লেখেন, ‘এযুগে খেটে নয় চেটেই শান্তি। ক্যাপশন দিয়ে দাও ভাই’। তৃতীয় একটি কমেন্টে লেখা হয়, ‘এরাই আসল কালপ্রিট। আজ এদের জন্যই এই অবস্থা হল।’

শনিবার মেসি মাঠে নামার পর দেখা যায়, কিছু মিডিয়া, কিছু তৃণমূল নেতা, কিছু তারকা, নিরাপত্তারক্ষীরা এমনভাবে মেসিকে ঘিরে রেখেছিলেন যে, স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা মেসি দর্শন করতে ব্যর্থ হন। উপস্থিত জলতার ক্ষোভ বাড়ে। কেউ ৫ হাজার, কেউ ১৫ হাজার, কেউ বা তারও বেশি টাকা দিয়ে টিকিট নিয়েছিলেন। শুধু কলকাতার বাইরে থেকে নয়, নেপাল থেকেও দর্শক এসেছিলেন মাঠে তাঁদের স্বপ্নের ফুটবলারকে দেখতে। উপস্থিত জনতার মধ্যে থেকে এরপর উড়ে এসে মাঠে পড়তে থাকে জলের বোতল। তড়িঘড়ি মেসিকে সরিয়ে নেওয়া হয়। মাঝরাস্তা থেকে ফিরে যান মমত বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান। সৌরভ গঙ্গোপাধ্যায়ও ছাড়তে বাধ্য হন মাঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *