Nidhi Razdan Ex Husband। ওমর আবদুল্লাহ-র মতো নিধিরও দ্বিতীয় বিয়ে! প্রাক্তন স্বামী বিনোদন জগতের নামী মুখ

Spread the love

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ-র সঙ্গে বিশেষ আইনি বিবাহ সম্পন্ন করার পর থেকে সংবাদ শিরোনামে প্রথিতযশা সাংবাদিক নিধি রাজদান। ওমরের পাশাপাশি এটি নিধিরও দ্বিতীয় বিয়ে। দীর্ঘ ১৯ বছরের ব্যবধানে জীবনের মোড় পেরিয়ে, পুরোনো অতীত ভুলে ৪৯ বছর বয়সে এসে ফের একবার নতুন সংসার শুরু করলেন নিধি।

প্রথম স্বামী বিখ্যাত সাংবাদিক ও গীতিকার নীলেশ মিশ্র:

নিধি রাজদানের প্রথম বিবাহিত জীবনও জড়িয়ে ছিল গণমাধ্যম ও বিনোদন জগতের এক পরিচিত মুখের সাথে। ২০০৫ সালে প্রখ্যাত সাংবাদিক, লেখক, রেডিও গল্পকথক ও বলিউডের খ্যাতনামা গীতিকার নীলেশ মিশ্রর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিধি। নব্বইয়ের দশকে জন্মানো প্রজন্মর ছেলেবেলা কেটেছে রেডিও-য় নীলেশ মিশ্রর শো শুনে। মেয়নে দিল সে কাঁহা (রোগ) থেকে শুরু করে ক্যায়া মুঝে প্য়ায়ার হ্যায় (ওহ লমহে), আভি কুছ দিনো সে (দিল তো বাচ্চা হ্যায় জি), কিঁউ (বরফি)-সহ অজস্র হিট গানের কথা বেরিয়েছে নীলেশ মিশ্রার কলম থেকে।

নিধির সঙ্গে নীলেশের দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র দুই বছরের মাথায়, ২০০৭ সালে পারস্পরিক সম্মতিতে তাঁদের বিচ্ছেদ (Divorce) ঘটে। এরপর নীলেশ তাঁর নিজের জীবনে এগিয়ে যান এবং পরবর্তীতে পুনর্বিবাহ করেন।

দীর্ঘ ১৯ বছর পর ওমরের সঙ্গে দ্বিতীয় ইনিংস:

প্রথম বিয়ে ভাঙার পর দীর্ঘ প্রায় দুই দশক নিধি নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছিলেন তাঁর সাংবাদিকতা কেরিয়ারে।

ওমর আবদুল্লাহ নব্বইয়ের দশকের গোড়ায় ভালোবেসে বিয়ে করেছিলেন পায়েল নাথকে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজোর জেনারেল রাম নাথের কন্যা পাইল নাথ এবং ওমর আবদুল্লাহ— উভয়েই তখন নতুন দিল্লির ‘দ্য ওবেরয়’ (The Oberoi) হোটেলে কর্মরত ছিলেন। ১৭ বছরের দাম্পত্যের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। ২০০৯ সাল থেকে আলাদা থাকলে ডিভোর্স মামলা ঝুলে ছিল। বিচ্ছেদ প্রক্রিয়া চলতি বছর সুপ্রিম কোর্টে সম্পন্ন হওয়ার পর এবং দুই পরিবারের সায় পেয়ে দিল্লির স্পেশাল ম্যারেজ কোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর-নিধি। দীর্ঘদিন ধরেই দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে।নিধি ও ওমর দুজনেই সোশ্যাল মিডিয়ায় যৌথ ছবি পোস্ট করে একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও নতুন জীবন শুরুর বার্তা দেন। অতীতের সম্পর্ক ভাঙার তিতকুটে স্মৃতি ভুলে ৫০-এর দোরগোড়ায় পৌঁছে নিধি ও ওমরের এই নতুন সূচনা অনুরাগীদের কাছে এক নতুন ভালোবাসার বার্তা পৌঁছে দিচ্ছে।

Leave a Reply