Pak Minister Visit in India। ‘অপারেশন সিঁদুর’র পর প্রথমবার ভারতে পা রাখতে চলেছেন পাকিস্তানি মন্ত্রী

Spread the love

 

Pakistan Minister To Visit India

২০২৫ সালে কাশ্মীরের পহেলগাঁওতে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে মৃত্যুমিছিলের ঘটনার পরই ভারতীয়ে সেনা, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি টার্গেট করে শুরু করে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। এরই মাঝে কূটনৈতিক আঙিনার লড়াইতে ভারত, সিন্ধুর জলবণ্টন চুক্তি ঘিরেও পদক্ষেপ করে, যার পর থেকে বহু হুঁশিয়ারি এসেছে পাকিস্তানের তরফে। সন্ত্রাস নিয়ে ইসলামাবাদের প্রতিও হুঙ্কার দিয়েছে দিল্লি। এমন এক পরিস্থিতিতে এসসিও সম্মেলনে ‘সিভিলাইজ়েশন ডায়লগ’-এ যোগ দিতে (Pakistan Minister To Visit India) পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক আসছেন ভারতে।

ভারতে আয়োজিত হতে চলেছে এসসিও ভূক্ত দেশগুলির ‘সিভিলাইজ়েশন ডায়লগ’। এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এই এসসিওর সদস্য রাষ্ট্র হিসেবে দিল্লির ওই সম্মেলনে (Pakistan Minister To Visit India) যোগ দিতে চলেছেন পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অফ ইলিয়নিয়স কলেজ অফ মেডিসিনের প্রাক্তন ছাত্র এই মুসাদ্দিক মালিক। হেল্থকেয়ার অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে তাঁর এমএস ডিগ্রি। এছাড়াও তিনি পিএইচডি-র ডিগ্রিও সম্পন্ন করেন।এককালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখপাত্র থাকা মুসাদ্দিক বর্তমানে পাকিস্তানের সেনেট সদস্য তথা সেদেশে শেহবাজ শরিফ সরকারের মন্ত্রী।

এদিকে, গত ২৮ অক্টোবরই দিল্লি জানিয়েছিল, প্রচলিত রীতি অনুযায়ী এসসিও-র সকল সদস্য রাষ্ট্রকে বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ইসলামাবাদে, দিল্লি আমন্ত্রণ জানাবে কি না তা নিয়ে ছিল জল্পনা। শেষমেশ এদিন পাকিস্তান এক বিবৃতিতে জানিয়েছে, ‘এসসিও-র ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিভিন্ন আলোচনা এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রসঙ্গত, শেষ বার ভারতে ২০২৩ সালের মে মাসে কোনও পাকিস্তানি মন্ত্রী এসেছিলেন (Pakistan Minister To Visit India)। তিনি বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী ছিলেন তিনি। সেবারও ছিল এসসিও-র কর্মসূচি। আর সেবারও পাকিস্তানের তখতে ছিল শেহবাদ শরিফের সরকার। এবারও ভারতে আসছেন শেহবাজ শরিফের সরকারের আরও এক মন্ত্রী।

Pakistan Minister To Visit India
Read More: World
Follow Us on: YouTube

Leave a Reply