গ্রেফতারি থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে তেলাঙ্গানা হাইকোর্ট অস্বীকার করার কয়েক ঘণ্টা পরেই, এক নাবালিকাকে যৌন নিপীড়নের অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলে বান্দি ভগীরথ সাইকে গ্রেফতার করা হয়েছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ বান্দি সঞ্জয় কুমার শনিবার বলেছেন যে, ১৭ বছর বয়সী এক কিশোরীর হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগের পর দায়ের করা মামলাটির তদন্তের জন্য তিনি সাইকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন,’আমার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্তের জন্য আমি আইনজীবীদের মাধ্যমে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভগীরথ তার আইনজীবীদের সঙ্গে সন্ধ্যায় পেট বশিরবাদ থানায় এসে তদন্তকারী কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী তাঁর বক্তব্যে জানান, ‘তবে, আমার মনে হয়েছিল আর দেরি করা ঠিক হবে না। আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে, আমি আমার ছেলেকে নিয়ে এসে তদন্তের জন্য আইনজীবীদের মাধ্যমে পুলিশের হাতে তুলে দিয়েছি।’
পুলিশ জানিয়েছে, যথাযথ জিজ্ঞাসাবাদ ও ডাক্তারি পরীক্ষার পর তাকে মেদচালের একটি স্থানীয় আদালতে হাজির করা হবে। এদিকে, বিবৃতিতে ওই কেন্দ্রীয় মন্ত্রী বন্দি ভাগীরথ বলেছেন, ‘আমি আগেও বলেছি যে, সে আমার ছেলে হোক বা একজন সাধারণ নাগরিক, আইনের চোখে সবাই সমান। আমাদের সকলকেই আইন মেনে চলতে হবে।’
সাই দাবি করেছেন যে, মামলাটি একটি ‘হানি-ট্র্যাপ ও চাঁদাবাজির চেষ্টার’ ফল। তিনি বলেন, তিনি এর আগেও পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে, ওই নাবালিকা ও তার বাবা-মা তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল এবং ৫ কোটি টাকা দাবি করছিল। শুক্রবার প্রায় মধ্যরাত পর্যন্ত চলা এক শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট সাইকে গ্রেফতার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেয়নি। আর তারপরই এই গ্রেফতারি। কোর্ট, ভগীরথের দায়ের করা আগাম জামিনের আবেদনের ওপর আদেশ সংরক্ষিত রেখেছেন এবং ঘোষণা করেছেন যে আগামী ২১শে মে রায় ঘোষণা করা হবে।
