Pratap Das Arrested During Police Encounter in Asansol | বোলপুরের পর আসানসোলে পুলিশের সঙ্গে গুলির লড়াই! পায়ে গুলি লেগে গ্রেপ্তার সাইবার প্রতারণায় অভিযুক্ত প্যাও

Spread the love

 

Pratap Das Arrested:

বোলপুরের পর এ বার আসানসোল। ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধে অভিযুক্ত এই ব্যক্তিকে (Pratap Das Arrested) গ্রেপ্তার করতে গিয়ে বুধবার বিপাকে পড়েছিল পুলিশ। অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে আগ্নেয়াস্ত্র থেকে পরপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এরপর টানা দু’দিন ধরে তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পাচ্ছিলেন না তদন্তকারীরা। অবশেষে শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের ইসমাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানেই ফের পুলিশের মুখোমুখি হন প্রতাপ (Pratap Das Alias Pao)। পালানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের অভিযোগ, এ বারও আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করেন তিনি। পালটা গুলি চালায় পুলিশ। তাতেই পায়ে গুলি লাগে প্রতাপের। এরপর তাঁকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকার গুরু নানক পল্লির একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন প্রতাপ। শুক্রবার ভোরে গোপন সূত্রে তাঁর (Pratap Das Arrested) অবস্থান সম্পর্কে খবর পান তদন্তকারীরা। এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ বাহিনীর পাশাপাশি আসানসোল উত্তর, দক্ষিণ এবং হীরাপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে।

অভিযুক্ত যে বাড়িতে লুকিয়ে ছিলেন, সেটি চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। তাঁকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। কিন্তু অভিযোগ, পুলিশের উপস্থিতি বুঝতে পেরেই ফের পালানোর চেষ্টা করেন প্রতাপ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে পালটা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে পায়ে আঘাত পান প্রতাপ। এরপর তাঁকে আটক করে গ্রেপ্তার করা হয়। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

 

বুধবার পুলিশের উপর গুলি চালিয়ে চম্পট

এই ঘটনার সূত্রপাত গত বুধবার, ২৫ নভেম্বর। একটি সাইবার প্রতারণার মামলায় প্রতাপ দাসকে (Pratap Das Alias Pao) গ্রেপ্তার করতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ হীরাপুরের ইসমাইল এলাকায় তাঁর ডেরায় পৌঁছয়। বিকেল সাড়ে চারটে নাগাদ পুলিশ বাড়িটি ঘিরে ফেলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের দাবি, গ্রেপ্তারি এড়াতে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি চালান প্রতাপ। এরপর বাড়ির পিছনের দিকের পাঁচিল টপকে পালিয়ে যান তিনি। যদিও ওই ঘটনায় কোনও পুলিশকর্মী বা স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হননি।

 

এরপর থেকেই অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়। আসানসোল উত্তর, দক্ষিণ এবং হীরাপুর থানার পুলিশ যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালাতে থাকে। পশ্চিম বর্ধমানের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা এবং রাজ্যের সীমানাতেও নজরদারি বাড়ানো হয়। একাধিক জায়গায় নাকা তল্লাশিও চালানো হয়। তবে দু’দিন ধরে চেষ্টা করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার ভোরে ইসমাইল এলাকাতেই তাঁর খোঁজ পান তদন্তকারীরা।

 

সাইবার প্রতারণা ছাড়াও একাধিক গুরুতর অভিযোগ

পুলিশের দাবি, প্রতাপ দাস (Pratap Das Arrested) ওরফে প্যাওয়ের বিরুদ্ধে শুধু সাইবার প্রতারণাই নয়, একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। অতীতে সালানপুরের একটি পেট্রল পাম্পে ডাকাতির ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। এ ছাড়াও পুরুলিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত হিসেবে তাঁর নাম উঠে আসে।

অন্যদিকে, আসানসোল বাজার এলাকায় ভাই-বোন খুনের ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার এবং মাদক পাচারের মতো অপরাধের সঙ্গেও তাঁর যোগসূত্র রয়েছে বলে দাবি তদন্তকারীদের।

জানা গিয়েছে, দুর্গাপুজোর আগে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্তি পেয়েছিলেন প্রতাপ। এরপর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন বলে পুলিশের দাবি। সম্প্রতি স্ত্রীর সঙ্গে দেখা করতে বাড়িতে ফিরেছিলেন তিনি। সেই খবর পেয়েই বুধবার তাঁকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। কিন্তু সে বার পুলিশের হাত ফসকে পালিয়ে যেতে সক্ষম হন অভিযুক্ত।

Pratap Das Arrested During Police Encounter in Asansol
Pratap Das Arrested During Police Encounter in Asansol

 

বোলপুরের পর আসানসোল, ফের পুলিশের গুলিতে অভিযুক্ত জখম

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত কয়েক মাসে বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে অভিযুক্তদের সংঘর্ষ এবং গুলির ঘটনা সামনে এসেছে। কোথাও পুলিশের উপর গুলি চালিয়ে পালানোর অভিযোগ উঠেছে, আবার কোথাও পুলিশের পালটা গুলিতে অভিযুক্তদের জখম হওয়ার ঘটনা ঘটেছে। সেই তালিকায় এ বার যুক্ত হল আসানসোল।

বোলপুরের পর আসানসোলেও (Police Encounter in Asansol) পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত এক ব্যক্তি। যদিও এ বার অভিযুক্তের মৃত্যু হয়নি, পায়ে গুলি লাগার পর তাঁকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রতাপ দাস। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। বুধবার পুলিশের উপর গুলি চালানোর ঘটনা এবং শুক্রবারের অভিযানে (Police Encounter in Asansol) ঠিক কী পরিস্থিতিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি প্রতাপের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর পুলিশের।

 

Read More: West Bengal News
Follow Us on: YouTube

Leave a Reply