Rajnath Singh at Bagdogra:
বাগডোগরা এয়ারফিল্ডে এক মঞ্চে এদিন বায়ুসেনা কর্মীদের উদ্দেশে ভাষণ দেন রাজনাথ সিং। কৌশলগত দিক থেকে পশ্চিমবঙ্গের চিকেনস নেক বেশ তাৎপর্যবাহী জায়গা। মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া ও ইসলামপুর ও শিলিগুড়ির কিছু অংশ ওই ‘চিকেনস নেক’-এর মধ্যে পড়ে। এই এলাকাকে শিলিগুড়ি করিডরও বলা হয়। উত্তরপূর্বের সঙ্গে দেশের বাকি অংশের সংযোগ রক্ষায় এই চিকেনস নেকের বেশ তাৎপর্য রয়েছে। প্রসঙ্গত, উত্তরবঙ্গের বাগডোগরার বায়ুসেনা ঘাঁটিতে শনিবার পৌঁছন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। জানা যাচ্ছে, দিওয়ালির উৎসব উদযাপনে তিনি বাগডোগরায় এসে পৌঁছেছেন।
রাজনাথ সিং বলেন, ‘আপনারা যে পোস্টে কর্মরত আছেন, সেখানে আপনাদের আচরণ, পোশাক, ভাষা এবং সংযম স্থানীয় মানুষের মনে সেনাবাহিনীর ভাবমূর্তি গড়ে তোলে। বাগডোগরা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের সেনাবাহিনীর প্রতি গভীর অনুরাগ রয়েছে।’ একইসঙ্গে তিনি (Rajnath Singh) বলেন, ‘সেই সদ্ভাব বজায় রাখাও আপনার দায়িত্ব। আপনি স্থানীয় মানুষের সঙ্গে যত বেশি মিশবেন, শত্রুর চক্রান্তের ছক তত দুর্বল হয়ে পড়বে।’ রাজনাথ সিং ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্তর্নিহিত শৃঙ্খলাবোধের প্রশংসা করে এটিকে তাদের ‘সর্বশ্রেষ্ঠ শক্তি’ হিসেবে বর্ণনা করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, আমাদের সৈন্যদের মধ্যে যদি শৃঙ্খলা ও সাহসের অভাব থাকে, তবে তা বৃথা। আমাদের সশস্ত্র বাহিনী তাদের শৃঙ্খলার জন্য পরিচিত। শৃঙ্খলাই একজন সাধারণ সৈনিককে অসাধারণ যোদ্ধায় রূপান্তরিত করে। আপনার শৃঙ্খলাই আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি।’ ভারতীয় বায়ুসেনার ভূয়সী প্রশংসা করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) বলেন, ‘শুধু আমাদের দেশের মানুষই নয়, সারা বিশ্বের মানুষ বিশ্বাস করেন যে আমাদের বিমান যোদ্ধাদের সাহস, বীরত্ব এবং নিষ্ঠা অসাধারণ। প্রতিকূল পরিস্থিতিতে দেশ রক্ষা করা হোক বা বিভিন্ন দুর্যোগের সময় নিজেদের ভূমিকা পালন করা হোক, আমাদের বিমান যোদ্ধারা প্রতিটি চ্যালেঞ্জের জন্য সর্বদা প্রস্তুত। আপনাদের নিষ্ঠাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

Rajnath Singh, Defence Minister of India
Read More: National News | Politics | West Bengal
Follow Us on: YouTube