এবার আসছে আদরের নৌকা

Spread the love

 

Star Jalsha: Adorer Nouko

ধারাবাহিকের একটি ঝলক প্রকাশ্যে নিয়ে এসেছে স্টার জলসা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে ছয় বন্ধু ঘুরে বেড়াচ্ছে, মনের আনন্দে গঙ্গার ধারে বসে গল্প করছে। প্রিন্সেপ ঘাটের সামনেও সময় কাটাতে দেখা যাচ্ছে ছয় বন্ধুকে।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই (Star Jalsha) ধারাবাহিকে ছয় বন্ধুর মধ্যে একজন বন্ধু হতে চলেছেন অর্কপ্রভ রায়, যিনি ইতিমধ্যেই ‘কম্পাস’ ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। অন্যদিকে দুটি মেয়ের মধ্যে একজনের চরিত্রে অভিনয় করতে পারেন শিরিন পাল, যাকে দর্শকরা দেখেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করতে।

খুব স্বাভাবিকভাবেই শিরিন আর অর্কপ্রভ যদি জুটি বাঁধেন তাহলে দর্শকরা পাবেন একটি নতুন জুটি। জেন জি প্রজন্মের এই বন্ধুত্বের গল্প মানুষকে কতটা মনোরঞ্জন করতে পারবে সেটা জানা যাবে (Star Jalsha) ধারাবাহিক সম্প্রচারিত হলে। আপাতত দর্শকরা অপেক্ষায় রয়েছেন এই নতুন ধারাবাহিকের জন্য।

 

তবে একটি ধারাবাহিকের আগমন হলেই অন্য একটি ধারাবাহিকের শেষ হওয়ার সময় চলে আসে। কিছুদিন আগেই স্টার জলসায় ‘বাবলি সুন্দরী’ শেষ হয়ে গিয়েছে। শেষ হওয়ার পথে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। খুব সম্ভবত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের সময় সম্প্রচারিত হতে পারে এই নতুন ধারাবাহিকটি।

 

Star Jalsha: Adorer Nouko Serial
Star Jalsha: Adorer Nouko Serial

 

ধারাবাহিকটি যে বন্ধুত্বের গল্পের আঙ্গিকে তৈরি করা হচ্ছে, সেটা ধারাবাহিকের প্রথম ঝলক দেখলেই বোঝা যায়। ধারাবাহিকে থাকবে চারটি ছেলের এবং দুটি মেয়ের চরিত্র। ছয় কলেজ পড়ুয়ার বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘আদরের নৌকা’।

তবে ধারাবাহিকের নাম ছাড়া আর কিছুই প্রকাশ্যে আনেনি (Star Jalsha) চ্যানেল। কবে থেকে সম্প্রচারিত হবে সেটাও জানা যায়নি। শ্রীজিৎ রায়ের প্রযোজনা সংস্থা বেনিয়ান ট্রি- এর ব্যানারে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের কাস্টিংয়ে রয়েছে বিরাট বড় চমক।

 

Read More: Entertainment
Follow Us on: YouTube

Leave a Reply