Rudranil Ghosh। রুদ্রনীলের উদ্যোগে তৈরি হল পারফরম্যান্স অফ বেঙ্গল

Spread the love

Rudranil Ghosh: ১৭ জুন অর্থাৎ বুধবার অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষের নেতৃত্বে গঠন করা হল টলিউডের একটি নতুন ফোরাম। মূলত গানের শিল্পীদের নিয়েই তৈরি হয়েছে এই ফোরাম। নাম রাখা হয়েছে পারফরম্যান্স অফ বেঙ্গল।

কী কাজ এই সংগঠনের?

জানা গিয়েছে, এই সংগঠনে যারা সদস্য হিসেবে থাকবেন, তাঁরা নিজেদের মতামত জানাবেন এবং পরবর্তীকালে সেগুলি পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন শিলাজিৎ মজুমদার, অনিন্দ্য বসু, রাঘব চট্টোপাধ্যায় এবং সিধু।

নবনির্মিত ফোরামের বৈঠক থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীল বলেন, ‘শিল্পীদের নিয়ে তৈরি হল পারফরম্যান্স অফ বেঙ্গল। যারা গায়ক-গায়িকা, মিউজিসিয়ান রয়েছেন তাদের পক্ষ থেকে একটি অরাজনৈতিক মঞ্চ তৈরি হল। তাঁরা সুস্থতার পক্ষে কথা বলছেন, দাবি করছেন যা একেবারেই যথাযথ। এই মঞ্চে যারা রয়েছেন, তাদের প্রত্যেককে আমি চিনি। ওঁরা নিজেদের যোগ্যতায় সকলের মন জয় করেছেন বহু বছর ধরে।’

রুদ্রনীল আরও বলেন, ‘গত ১০ থেকে ১৫ বছর ধরে একটি ফতোয়ার মাধ্যমে ঠিক করা হতো কে শিল্পী বা কে শিল্পী নন। এতদিন ধরে যে সিস্টেমে কাজ করা হতো, সকলের আশীর্বাদে বা সিদ্ধান্তে তার পরাজয় হয়েছে। বিগত কয়েক মাস ধরে শিল্পীরা, বিশেষ করে মহিলা শিল্পীরা যে সমস্যার মধ্যে পড়েছেন সেই কথা সকলেরই জানা। সেই সমস্যার পাশাপাশি আগামী দিনে যাতে এফ এম চ্যানেলগুলিতে হাল আমলের বাংলা গান, বা অ্যালবামের গান চালানো হয় সেই আর্জিও জানিয়েছেন শিল্পীরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *