চলতি সপ্তাহে বেশ কম টিআরপি এসেছে স্টার জলসার চিরসখা ধারাবাহিকের। নেমে গিয়েছে সোজা দশ নম্বরে। এর পিছনে গল্পে নতুনত্বের অভাবকেই কারণ হিসেবে দেখছেন দর্শকরা। তবে খুব জলদিই বড় টুইস্ট আসছে। নতুন কাকুর উপর থেকে ‘সদা ব্যাচেলর’ তকমা সরতে চলেছে। কারণ রেজিস্ট্রি ম্য়ারেজ হচ্ছে স্বতন্ত্রর।
প্রোমোয় দেখা যাচ্ছে আয়নার সামনে কনের সাজে পার্বতী। দর্শকরা জানেন যে, এই পার্বতীই নিজের মাথায় নিজে সিঁদুর দিয়ে বিয়ের ভুয়ো কথা বলেছে পরিবার ও গ্রামের লোককে। নতুন কাকুর একেবারে হাল খারাপ করে ছেড়েছে। প্রথমটায় পার্বতীর ভয়ে গোটা ব্যাপারটা চেপে গেলেও, পরে নিজের পরিবার, কমলিনী ও পার্বতীর বাবাকে ডেকে সবটা জানিয়েও দিয়েছে স্বতন্ত্র।
তবে এরই মাঝে এল নতুন চমক। হঠাৎই দেখানো হচ্ছে যে রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে। তবে এটা স্বতন্ত্র আর পার্বতীর, নাকি স্বতন্ত্র আর কমলিনীর, তা নিয়ে ধন্দ।
তবে নেটিজেনরা কিন্তু এই প্রোমো দেখে রেগে আগুন। তাঁরা কিছুতেই দেখতে রাজি নন পার্বতী ও স্বতন্ত্রর বিয়ে। একজন লিখেছেন, ‘ধুর এরকম করলে দেখবই না’। আরেকজন আবার লেখেন, ‘আমার তো মনে হয় বিয়েটা কমলিনীর সঙ্গে হচ্ছে। চালাকি করে সই নিল।’ আরেকটি কমেন্ট, ‘কনে কমলিনী, আর সাক্ষী হল পার্বতী। এটা যদি হয় পুরো জমে যাবে ব্যাপারটা।’

তৃতীয় মন্তব্যটি হল, ‘আমার মনে হয় আইনি বিয়েটা হল কমলিনী আর স্বতন্ত্রর। এবার অন্তত সম্পর্কটা একটা নাম পেল। আর কেউ সাহস পাবে না এসে উলটো পালটা কথা বলার।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আসা টিআরপি রেটিংয়ে দেখা গিয়েছে যে স্লট হারিয়েছে চিরলসখা। জোয়ার ভাঁটা-র চক্করে বেশ চাপে। জোয়ার ভাঁটা-র রেটিং যেকানে ৫.৭, অষ্টম স্থানে। আর চিরসখা ৪.৯ রেটিং পেয়ে দশম স্থানে।