Sreemoyee: দেখতে দেখতে প্রায় ২ বছর হতে চলেছে কৃষভির। চলতি বছরের ৩ নভেম্বর দুই বছর সম্পন্ন করবে সে। খুব স্বাভাবিকভাবেই এই বয়সের অন্য বাচ্চাদের মতোই এখন ভীষণ দুষ্টু হয়েছে কাঞ্চন কন্যা। মেয়েকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে শ্রীময়ীকে।
স্বামী বা মেয়েকে নিয়ে মাঝেমধ্যেই পোস্ট করতে দেখা যায় শ্রীময়ী চট্টরাজকে। কিছুদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে কপাল ফেটেছিল কৃষভির। জানিয়েছিলেন অভিনেত্রী। ছোট্ট খুদে এখন কেমন আছে? সেই খবরই এবার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন কাঞ্চন পত্নী।
মেয়েকে কোলে নিয়ে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন শ্রীময়ী, যেখানে তিনি জানান যে কিছুদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছে মেয়ে। কপাল ফেটে গিয়েছিল অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছিল কাঞ্চন কন্যা।
তবে এই প্রথমবার নয়, শ্রীময়ী জানান কিছুদিন আগেই ঠোঁটে লেগে গিয়েছিল কৃষভির, তার আগে লেগেছিল গলায়। এই কথা শুনে বোঝাই যাচ্ছে, পড়ে গিয়ে আঘাত পাওয়ার এই ঘটনা বেশ কয়েক দিন ধরেই লাগাতার হচ্ছে।
মায়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে কৃষভিও কপালে গলায় হাত দিয়ে সকলকে বোঝায়, তার কোথায় লেগেছে। সঙ্গে উপহার দেয় তার ভুবন ভোলানো হাসি। তবে এখন কৃষভি আগের থেকে অনেকটাই ভালো আছে। ব্যথাও তেমন নেই। মায়ের কোলে হাসিমুখে অবলীলায় খেলে চলেছে সে।

শ্রীময়ীর মুখে কৃষভির সুস্থতার কথা শুনে বেশ কিছুটা নিশ্চিন্ত বোধ করেছেন নেটপাড়ার বাসিন্দারা। অনেকেরই বক্তব্য, এই সময় বাচ্চাদের খুব সাবধানে রাখতে হয়, না হলে মাঝেমধ্যেই এমন চোট লাগে। অনেকে আবার কাঞ্চন কন্যাকে বুক ভরা ভালবাসা জানিয়েছে।
প্রসঙ্গত, শ্রীময়ী সর্বশেষ অভিনয় করেছিলেন ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে। অন্যদিকে কাঞ্চন এখন ছোট পর্দা, বড় পর্দা নিয়ে ভীষণ ব্যস্ত। তবে যতই ব্যস্ততা থাকুক না কেন, কাজের ফাঁকে দুজনেই চেষ্টা করেন মেয়েকে সম্পূর্ণ সময় দিতে।