Suchandra Banerjee। প্রয়াত দিশার সাথে নাম জড়ায়! চর্চায় ‘অপর্ণার মা’-এর সমকামী বিয়ে

Spread the love

ফের আলোচনা আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে চিরদিনই তুমি যে আমার। এবার কাঠগড়ায় সিরিয়ালের নায়িকার মা। অপর্ণার মায়ের চরিত্রে অভিনয় করছেন সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে দেড় দশক পার করে ফেলা সুচন্দ্রা আচমকাই আলোচনায় নিজের বিয়ের জন্য।

টলিপাড়ায় ফিসফিসানি সমকামী বিয়ে সেরেছেন তিনি! অভিনেত্রী রিয়া দত্তের সঙ্গে সাত পাক ঘুরেছেন। সেই বিয়েতে হাজির ছিল টেলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুরা। তবে বিয়ে নিয়ে এখনই কিছু প্রকাশ্যে আনতে চান না সুচন্দ্রা। এই ব্যাপারে আনন্দবাজার পত্রিকার তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি স্পষ্ট বলেন অযথা গুঞ্জনকে পাত্তা দিতে চান না তিনি। তাঁর জবাব, এখন এই ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে চান না।

কিন্তু কীসের লুকোছাপা? সুচন্দ্রা সরাসরি এই গুঞ্জনকে কিন্তু উড়িয়ে দেন নি। সুচন্দ্রার সমকামী সম্পর্ক নিয়ে আলোচনা এই নতুন নয়। এর জন্য পিছিয়ে যেতে হবে ১০ বছর আগে। টেলি ইন্ডাস্ট্রির অন্য়তম প্রতিভাবান অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্য়ায়ের আত্মহত্যার ঘটনায় নড়চড়ে বসেছিল সকলে। সেইসময় দিশার সঙ্গে সুচন্দ্রার বিশেষ বন্ধুত্ব নিয়ে আলোচনা মাথাচাড়া দিয়েছিল। দিশার মৃত্যুর পর সুচন্দ্রাও আত্মহত্য়ার চেষ্টা করেছিলেন। তুমি আসবে বলে সিরিয়ালে অভিনয় করতেন দিশা ও সুচন্দ্রা। সেখান থেকেই দুজনের সম্পর্ক গভীর হয়। তবে দিশা আগে থেকেই অপর এক অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন। দুজনের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরেই নাকি নিজেকে শেষ করেছিলেন দিশা। তারপর থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন সুচন্দ্রা। ধীরে ধীরে ফের অভিনয়ের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অল্প বয়সেই মা-কাকিমার চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে নেন।অভিনয়ের পাশাপাশি পাহাড়ে সুচন্দ্রার একটি হোমস্টে রয়েছে। সময় পেলেই সেখানে ছুটে যান সুচন্দ্রা। সোশ্যালে রিয়ার সঙ্গে সুচন্দ্রার কোনও ছবি নেই। তবে ইনস্টায় পরস্পরকে ফলো করেন। নিজের সম্পর্কে শুরু হওয়া রটনা নিয়ে এখনও মুখ খোলেননি রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *