US Iran war and oil price surge। নতুন করে ইরানে হামলা আমেরিকার! হরমুজ-উদ্বেগ জারি

Spread the love

ইরান-আমেরিকা সংঘাত ফের বিশ্ব বাণিজ্যে উদ্বেগ তৈরি করেছে। ইতিমধ্যেই ফের একবার ইরানে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। জানা গিয়েছে, ইরানের বন্দর এলাকা বন্দর লেঙ্গেহর কাছে ফারুর দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। এর আগে, ইরানের ১৪০ টি সেনা সংক্রান্ত টার্গেটে মার্কিন মিসাইল আছড়ে পড়েছে। এরই মাঝে সংঘাত-রত দুই দেশই হরমুজ খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে। অন্যদিকে, সোমবারই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির খবর উঠে এল।

ইরান আমেরিকার মধ্যে নতুন সংঘাতের মাঝে বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে বলে দাবি করছে রিপোর্ট। রিপোর্ট বলছে, দিনের শুরুর লেনদেনে সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড ফিউচারের দর ২.৪৬ ডলার বা ৩.২৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮.৪৭ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, আগস্ট মাসে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দর ২.৩৬ ডলার বা ৩.৩০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩.৭৭ ডলারে দাঁড়িয়েছে।

ভারতে জ্বালানি ঘিরে কি ফের উদ্বেগ তৈরি হবে?

এমন এক পরিস্থিতিতে কি ফের ভারতে জ্বালানি ঘিরে নতুন করে সংঘাত তৈরি হবে, সেই জল্পনার মাঝেই উঠে এল সুমিত রিতোলিয়ার এক মন্তব্য। সুমিত রিতোলিয়া, ‘কেপলে’ (Kple)-তে শোধনাগার ও তেলের বাজারের মডেল তৈরি করেন। তিনি বলছেন,’ সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির আগেই এই প্রণালী দিয়ে অপরিশোধিত তেলের প্রবাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে ভারতের ক্ষেত্রে গত ১০০ দিনে পরিস্থিতি মূলত স্বাভাবিকই ছিল, তেল শোধনাগারগুলো আমদানির উৎস বৈচিত্র্যময় করার মাধ্যমে সফলভাবে সরবরাহ ব্যবস্থা সচল রেখেছে।’

ভারতের অপরিশোধিত তেল আমদানির একটি উল্লেখযোগ্য অংশ এখনও রাশিয়া থেকে আসছে; পাশাপাশি বিকল্প অবকাঠামোর মাধ্যমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা সরবরাহ জ্বালানি জোগানের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করছে।

ইরানে মার্কিন হামলা :-

হরমুজ ঘিরে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা বেড়ে চলার মাঝেই ইরানের বন্দর আব্বাসে হামলা চালিয়েছে আমেরিকা। ফরুর দ্বীপের কাছে মার্কিন হামলায় একজন নিহত, ২ জন আহত হয়েছে বলে ইরান জানিয়েছে। এদিকে, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার সময় তিনটি সীমান্ত চৌকি ও সমুদ্রে অবস্থিত একটি তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *