US Midterm Election Result । ট্রাম্পের হাত থেকে কংগ্রেসের ২ কক্ষই ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা

Spread the love
US Midterm Election Result 2026:

আমেরিকার রাজনীতিতে বড়সড় পালাবদল। মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে হারিয়ে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদ (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) এবং সেনেট, দুই জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে বিরোধী শিবির। এই ফল (US Midterm Election Result 2026) ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্সির বাকি দু’বছরের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। প্রায় ২০ বছরের মধ্যে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের এমন সাফল্য আগে দেখা যায়নি। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই আমেরিকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। কারণ, এ বার থেকে ট্রাম্প প্রশাসনের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি বাধা তৈরি করতে পারবে ডেমোক্র্যাটরা।

৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন হয়েছে। বুধবার, ৪ নভেম্বর ফলের চিত্র স্পষ্ট হতে শুরু করে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এনবিসি নিউজের হিসাব বলছে, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২৫৫টি আসন পেতে পারে ডেমোক্র্যাটরা। আগের তুলনায় ৪০টিরও বেশি আসন বাড়তে পারে তাদের। এই ফল (US Midterm Election Result 2026) চূড়ান্ত হলে প্রায় দুই দশকের মধ্যে প্রতিনিধি পরিষদে দলের সেরা ফল হবে এটি। ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসের স্পিকার হওয়ার পথও খুলে যাচ্ছে।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও ধস

এ বারের নির্বাচনে সবচেয়ে বড় চমক (US Midterm Election Result 2026) রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলিতে ডেমোক্র্যাটদের জয়। টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, কানসাস এবং আইওয়ার মতো রাজ্যে গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিয়েছে তারা।

টেক্সাসে রিপাবলিকান কেন প্যাক্সটনকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। ১৯৮৮ সালের পর এই প্রথম টেক্সাস থেকে সেনেটে ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলেন। সাউথ ক্যারোলাইনায় ডারলিন গ্রাহামকে হারিয়ে জয় পেয়েছেন অ্যানি অ্যান্ড্রুজ। উত্তর ক্যারোলাইনায় সেনেটের আসন দখল করেছেন প্রাক্তন গভর্নর রয় কুপার। ওহায়োয় রিপাবলিকান সেনেটর জন হাস্টেডকে হারিয়েছেন প্রাক্তন ডেমোক্র্যাট সেনেটর শেরড ব্রাউন। কানসাসে রজার মার্শালকে পরাজিত করেছেন অ্যাডাম হ্যামিল্টন। ১৯৩২ সালের পর এই প্রথম কানসাস থেকে ডেমোক্র্যাট সেনেটর নির্বাচিত হতে চলেছেন।


US Midterm Election Result 2026

 

ট্রাম্পের ঘনিষ্ঠরাও হারলেন

শুধু কংগ্রেস নয়, গভর্নর নির্বাচনের ফলেও বড় ধাক্কা খেয়েছে রিপাবলিকান শিবির। টেক্সাসে তিনবারের গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা (US Midterm Election Result 2026)। ১৯৯৪ সালের পর এই প্রথম টেক্সাসের গভর্নর পদে ফিরল ডেমোক্র্যাটরা। একই সঙ্গে রাজ্যের প্রথম লাতিনা মহিলা গভর্নর হতে চলেছেন জিনা।

এ ছাড়া ওহায়োয় বিবেক রামাস্বামীকে হারিয়েছেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন। আইওয়ায় রিপাবলিকান শিবিরকে হারিয়ে জয় পেয়েছেন রব স্যান্ড। জর্জিয়ায় কিশা ল্যান্স বটমসও গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি আমেরিকার কোনও প্রদেশের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা গভর্নর হতে চলেছেন।

কেন হার রিপাবলিকানদের?

বিশ্লেষকদের মতে, ভোটারদের অসন্তোষই এ বারের নির্বাচনে ডেমোক্র্যাটদের সুবিধা করে দিয়েছে। মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার খরচ, ইরানের সঙ্গে যুদ্ধ এবং সরকারি দুর্নীতি নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে। এপি-র ভোটার সমীক্ষা বলছে, প্রায় ৭৫ শতাংশ ভোটার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ অথবা অসন্তুষ্ট। প্রায় ৮০ শতাংশ জানিয়েছেন, মূল্যবৃদ্ধির কারণে তাঁদের পরিবার আর্থিক সমস্যার মুখে পড়েছে। প্রায় ৬০ শতাংশ ভোটারের ধারণা, দেশের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দেন ট্রাম্প।

আগামী দু’বছর ট্রাম্পের জন্য কঠিন

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্পের কাছে বড় প্রশাসনিক বাধা হয়ে উঠতে পারে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সরকারি খরচের উপর নিয়ন্ত্রণ এবং প্রশাসনের বিরুদ্ধে তদন্তের ক্ষমতা পাবেন। সেনেটে প্রেসিডেন্টের মন্ত্রিসভার সদস্য, বিচারপতি এবং রাষ্ট্রদূতদের মনোনয়ন অনুমোদনের ক্ষমতা রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রেও ট্রাম্পকে বিরোধীদের সমর্থনের উপর নির্ভর করতে হতে পারে।

ইরান যুদ্ধ, ট্রাম্পের শুল্কনীতি এবং তাঁর পরিবারের ব্যবসায়িক স্বার্থ নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছে ডেমোক্র্যাট শিবির। অন্য দিকে, ট্রাম্প নির্বাচনে দলের হারের দায় নিজের উপর নিতে চাননি। তাঁর বক্তব্য, তিনি নিজে ব্যালটে থাকলে রিপাবলিকানরা বিপুল ব্যবধানে জিততেন।

এই ফলের দিকে নজর রাখছে নয়াদিল্লিও। ডেমোক্র্যাটদের হাতে বিদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব গেলে ভারত-আমেরিকা সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের অবস্থান আলোচনায় আসতে পারে। সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের এই ফল ট্রাম্পের বাকি প্রেসিডেন্সিকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল।

 

 

Tag: US Election Result | World News

Follow Us on: YouTube

Leave a Reply