Vicky-Katrina Baby। এই মাসেই মা হবেন ৪২-এর ক্যাটরিনা

Spread the love

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। ইন্ডাস্ট্রিতে জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই, তবে দেবীপক্ষে সন্তানের আগমন বার্তা দিয়েছেন ভিক্যাট। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই ভূমিষ্ঠ হবে জুনিয়র ভিকি বা ক্যাটরিনা।

নিজেদের এই খুশির সময়ে ব্যক্তিগত জীবনটা লোকচক্ষুর আড়ালেই রেখেছেন তারকা দম্পতি। তবে কৌশল পরিবারে উত্তেজনা চরমে – বিশেষত ভিকির ভাই সানি কৌশল তো আনন্দে আত্মহারা। কারণ এবার থেকে তিনি আর পরিবারের সবচেয়ে ছোট সদস্য় নন, তাঁর চেয়েও ছোট কেউ আসছে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক আড্ডায় সানি প্রথমবারের মতো কাকা হওয়ার আনন্দ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘এই প্রথম আমরা সবাই এ ধরনের আনন্দ অনুভব করছি। এই মুহুর্তে, আমরা কেবল সেই দিনের জন্য অপেক্ষা করছি যখন শিশুটি আসবে এবং আমরা শিশুটিকে পরিবারে স্বাগত জানাতে পারব। আমরা খুদের আগমনের জন্য একপ্রকাশ দমবন্ধ করেই অপেক্ষা করছি’।

ভাইপো বা ভাইঝির জন্য কেমন কাকা হতে চান সানি? অভিনেতা বলেন, ‘আমি নিশ্চিত করব যে আমি একজন মজাদার কাকা হব। আমি আমার ছোট্ট সোনাকে খুব প্যাম্পার করব’। গত মাসে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনে সুখবর ভাগ করে নিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। ক্যাটের বেবি বাম্প আগলে ভিকি, সেই ছবির ক্যাপশনে লেখা- ‘আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে।’৪২ বছরে গর্ভধারণ করেছেন ক্যাটরিনা। তাই এটা হাই রিস্ক প্রেগন্যান্সি। ক্যাটরিনা এখন তাঁর প্রেগন্যান্সির তৃতীয় ও শেষ পর্যায়ে রয়েছেন। ব্যক্তিগত জীবন গোপন রাখার জন্য পরিচিত এই দম্পতি এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে পরিবারের সাথে আরও বেশি সময় ব্যয় করছেন বলে জানা গেছে। ভিকিকে বিয়ের পর অভিনয় থেকে খানিক দূরেই থেকেছেন ক্যাটরিনা। পরিবারই তাঁর প্রায়োরিটি। টাইগার ৩ এবং মেরি ক্রিসমাস ক্যাটরিনার দুটি মাত্র ছবি রিলিজ করেছে বিয়ের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *