রাজ্য সরকারের বকেয়া মহার্ঘ ভাতা ‘সারপ্রাইজ’। আজ অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া ডিএয়ের (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) কিছুটা অংশ জমা পড়েছে বলে জানালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘ব্যাঙ্কে অনেকেই ডিএ এরিয়ারের মেসেজ পাচ্ছেন। আমরা খোঁজ নিয়ে দেখলাম, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ, তা সরকার আজ হঠারই ট্রেজারিগুলিতে জমা পড়েছে। ট্রেজারি তা ব্যাঙ্কে রিলিজ করছে। তাই অনেকের মেসেজ ঢুকছে। বলাবাহুল্য, নির্দিষ্ট শতাংশ বা কোন হিসাবে তা দেওয়া হলো সেটা কিন্তু আমরা এখনো আমরা জানতে পারিনি।’
কতদিনের বকেয়া DA প্রদান করা হল?
যদিও রাজ্য সরকারের তরফে আপাতত সরকারিভাবে তরফে জানানো হয়নি যে বকেয়া ডিএয়ের কোনও টাকা প্রদান করা হয়েছে কিনা। বিষয়টি ব্যাখ্যা করে কনফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘হঠাৎ করে পেনশনারদের ট্রেজারি অথবা ব্যাঙ্ক মারফত মেসেজ পাচ্ছেন, তাঁদের একটা বড় অঙ্কের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। কিন্তু এরিয়ার কথাটা কিন্তু বলা নেই। আমরা খোঁজ নিয়ে জানলাম ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিএ এরিয়ারের যে টাকা, তা অর্থ দফতরের তরফে রিলিজ করা হয়েছে। তাই ট্রেজারি থেকে মেসেজ এসেছে।’
একই বেতন ঢুকেছে, জানালেন এক শিক্ষিকা
আর সেই টাকা শুধুমাত্র পেনশনভোগীরা পেয়েছেন নাকি কর্মরত রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকরাও পেয়েছেন, তাও স্পষ্ট নয়। নাম গোপন রাখার সূত্রে কলকাতার একটি স্কুলের শিক্ষিকা জানিয়েছেন, আজ বেতন ঢুকেছে অ্যাকাউন্টে। তবে একই বেতন এসেছে।
