মার্কিন সেনাদের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ

Spread the love

মার্কিন সেনাদের এখন থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন সমরমন্ত্রী পিট হেগসেথ। ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে শীর্ষ জেনারেলদের বৈঠকে তিনি আরও বলেন, জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য রাখতে হবে। এদিকে, হেগসেথের যুদ্ধের প্রস্তুতির আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সমরমন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় গেল মঙ্গলবার সমবেত শতাধিক জেনারেল ও অ্যাডমিরালের সামনে ঘোষণা দেন, নতুন নামে ডিপার্টমেন্ট অব ওয়ার এখন থেকে শুধু যুদ্ধের প্রস্তুতি ও জয় নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করবে।

হেগসেথ জানান, তারা যুদ্ধ না চাইলেও শান্তি নিশ্চিত করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।

এদিন জেনারেলদের স্বাস্থ্য নিয়েও সমালোচনাও করেন হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেন, সেনাদের শারীরিক মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করা হবে। যুদ্ধের ময়দানে নিয়োজিত বাহিনীকে পুরুষ মানদণ্ডে উচ্চ স্কোর করতে হবে। 

একইসঙ্গে, ওয়োক কালচার বা অতিমাত্রায় প্রগতিশীল, পরিচয় গোপন কিংবা বিভাজনমূলক কোনো নীতি আর সহ্য করা হবে না বলে ঘোষণা দেন তিনি।

মার্কিন সমরমন্ত্রীর যুদ্ধের প্রস্তুতির আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শান্তি চাইলে যুদ্ধের প্রস্তুতি নিতে হয় এটা নতুন কিছু নয়। মস্কোও সেনাশক্তি বাড়াচ্ছে, তবে তাদের মূল লক্ষ্য কূটনৈতিক সমাধান। বিশেষ করে ইউক্রেন সংকটসহ বিরোধগুলো সমাধান করা হবে আলোচনার টেবিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *