অবশেষে প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত অলক্ষ্যপ্রবাহের ট্রেলার।১৪ জুন রবিবার কালীঘাটের আর্টহাইভে বসেছিল চাঁদের হাঁট।ছবির ট্রেলারে উপস্থিত ছিলেন টেলি অভিনেতা সুমন ব্যানার্জী,এছাড়াও দেবাশীষ সেন,মুরারি মুখার্জী,সৌরভ চক্রবর্তী সহ বহু কলাকুশলীরা।ধূমধাম করে লঞ্চ করা হয় ট্রেলার।ট্রেলারে দেখানো হয়েছে বেনারস সম্পর্কের নানা বিষয়।আর্টহাইভে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অরিন্দম শীল ও প্রযোজক রিঙ্কি দে। ছবিতে অভিনয় করেছেন রিঙ্কি দে।ছবি নিয়ে অভিনেত্রী জানান,গোটা সিনেমার শুটিং করা হয়েছে বেনারসে,সেখানে এক সাধারণ নারীর চোখ দিয়ে বেনারসকে দেখানো হয়েছে। বেনারসে যে শুধু কাশী বিশ্বনাথ মন্দির, মণিকর্ণিকা ঘাট,আশী ঘাট,দশাশ্বমেধ ঘাটই শুধু দেখার নেই,বেনারসে রয়েছে বহু অজানা ইতিহাস,যা সমস্ত কিছু দেখানো হবে ছবিতে।এছাড়াও আর্টহাইভে ছবি এক্সিবিশনেও করা হয়েছে। যেখানে বিভিন্ন ছবির মাধ্যমে বেনারসের ইতিহাস তুলে ধরা হয়েছে।এখন শুধু অধীর আগ্রহে ছবি বের হওয়ার অপেক্ষায় রয়েছে দর্শকরা।
