অরূপ বিশ্বাসের দিকে ফুটবল ছোড়া হল! জুতোর মালাকে ‘ফুল’ বলে থানার বাইরে অনেকে

Spread the love

Football thrown at Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ফুটবল ছোড়া হল। লিওনেল মেসি কাণ্ডে আজ দ্বিতীয়বারের জন্য বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সকাল ১০ টা ৫০ মিনিট নাগাদ ঢোকেন থানায়। পরবর্তীতে তাঁর গাড়ি লক্ষ্য করে ফুটবল ছোড়া হয় বলে দাবি করা হয়। তবে শুধু তাই নয়, থানার বাইরে জুতোর মালা নিয়ে অপেক্ষা করছিলেন অনেকে। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। এক বিক্ষোভকারী তো আবার বলেন, ‘এটা জুতো মনে হচ্ছে আপনাদের। কিন্তু আমাদের চোখে এটা রজনীগন্ধা, বেল, গাঁদা, সূর্যমুখী- সবধরনের ফুল আছে। ও ফুটবল চুরি করেছিল। ও মেসিকে চুরি করেছিল। বাংলা ও বাঙালি আবেগকে অসম্মান করেছে।’

জুতোর মালা পরিয়ে ঝাল মেটাতে চাই, দাবি বিক্ষোভকারীদের

বিক্ষোভকারীরা দাবি করেন, অরূপের জন্যই তাঁরা যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে পাননি। আর্জেন্টিনার মহাতারকার গায়ের উপরে উঠেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। তাই জুতোর মালা পরিয়ে ঝাল মেটাতে চান বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। তাঁরা দাবি করেন যে টিকিটের টাকাও ফেরত চাইবেন। যদিও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় পুলিশের তরফেও।

ডিম ও ফুটবল ছোড়া নিয়ে কী বললেন অরূপ?

তবে গত বৃহস্পতিবার আলিপুর আদালতে ডিম ছোড়া এবং আজ ফুটবল ছোড়ার প্রসঙ্গে কিছু বলতে চাননি অরূপ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এটা তো তোমরা (সাংবাদিক) বলতে পারবে।’ সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অরূপ। তিনি দাবি করেন, ‘অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে। কিন্তু এটা বিচারাধীন বিষয়। তাই এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।’

অরূপের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে?

১) ভারতে মেসি GOAT ট্যুরের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগ, ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে কম্প্লিমেন্টারি টিকিট ও অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছিলেন অরূপ। হুমকি দিয়েছিলেন যে যদি তাঁর দাবিপূরণ করা না হয়, তাহলে মেসির অনুষ্ঠানই হবে না কলকাতায়। সেই পরিস্থিতিতে জোর করে ২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নেওয়া হয়েছিল।

২) অভিযোগ উঠেছে, চড়া দামে কালোবাজারে টিকিটে বেচে দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *