কয়েক সপ্তাহ ধরে সোনাক্ষি সিনহার প্রেগ্যান্সি নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। যা শুরু হয়েছিল আসলে একটি শো-তে তাঁর পোশাক পরার ধরণ নিয়ে। সোনাক্ষী সিনহা লাল পোশাকে শোতে নজর কেড়েছিলেন। অভিনেত্রী তাঁর স্বামী জাহির ইকবালের সঙ্গে পাপারাৎজিদের ক্যামেরাও ছবির জন্য পোজও দেন। আর তখনই তাঁকে দেখা যায় তিনি ওড়না বা হাত দিয়ে বার বার পেটের কাছটা ঢেকে রাখছেন। ব্য়াস আর কী তুঙ্গে ওঠে জল্পনা।
অবশ্য এই প্রথম নয়, এর আগেও বহুবার সোনাক্ষীর মা হতে চলার গুঞ্জন রটেছে। এবার বিরক্ত সোনাক্ষি মুখ খুললেন। ইনস্টাগ্রামে মজার নোট শেয়ার করে লিখেছেন, ‘মানব ইতিহাসে দীর্ঘতম প্রেগন্যান্সির জন্য বিশ্ব রেকর্ডধারী (আমাদের প্রিয় এবং অতি বুদ্ধিমান মিডিয়ার মতে যা ১৬ মাস ধরে চলছে)। শুধুমাত্র কোমরের চারপাশে হাত দিয়ে পোজ দেওয়ার জন্য। আমাদের প্রতিক্রিয়ার জন্য শেষ স্লাইডে স্ক্রোল করুন… এবং তারপর এই Diwali-তে চমক দিতে থাকুন।’
অবশ্য শুধু সোনাক্ষী নন, জাহিরও রমেশ তুরানির দিওয়ালি পার্টি পৌঁছে এক কাণ্ড করে বসলেন তিনি। ভিডিয়োতে জাহির ও সোনাক্ষীকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে। তখনই জাহির বউয়ের পেটে হাত রেখে বলে ওঠেন, ‘আসল সোনা’। এতে সোনাক্ষী হতবাক হয়ে পড়েন। এরপর বরকে প্রচ্ছন্ন ধমক দিয়ে ওঠেন মারতেও যান। জাহির তারপর জানান যে, তিনি মজা করছিলেন।

২০২৪ সালের ২৩ জুন, সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল তাঁদের বাড়িতেই স্পেশাল ম্যারেজ অ্য়াক্ট অনুসারে বিয়ে করেন আইনি কাগজে সইসাবুদ করে। এরপর সেদিনই রাতে মুম্বইয়ের বাস্তিয়ানে দেন রিসেপশন পার্টি। কাজের ক্ষেত্রে, সোনাক্ষী সিনহাকে শেষবার নিকিতা রায় ছবিতে দেখা গিয়েছিল। এবং বর্তমানে তিনি এই নভেম্বরে ঘোষিত ‘দা-বাং: দ্য ট্যুর রিলোডেড টু কাতার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই গ্র্যান্ড কনসার্টটি ১৪ নভেম্বর, ২০২৫ তারিখে দোহার এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে এবং সঙ্গীত, নৃত্য এবং বলিউড মশালায় ভরপুর এক চমক হতে চলেছে।