‘আমি দেবকে বিয়ে করতে চাই’! দাদাগিরির মঞ্চে খুদের আবদার

Spread the love

দাদাগিরি-র সঞ্চালক হিসেবে গোটা বাংলার মন জয় করে নিয়েছেন দেব। বিশেষ করে দেব-ভক্তদের কাছে সুযোগ অভিনেতার সঙ্গে দেখা করার, কথা বলার। সম্প্রতি একটি মিষ্টি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় হার্ট শেপের একটি ছোট্ট উপহার নিয়ে দেবের কাছে হাজির এক খুদে আনুরাগী। কী চায় সে? দেবকে বিয়ে করতে। খুদে ভক্তের মুখে এমন কথা শুনে হেসে ফেলেন দেবও। কাছে টেনে নিয়ে গাল টিপে আদরও করে।

দশমী স্পেশাল এই পর্বে দেবের গায়ে ছিল সাদা রঙের পাজামা-পঞ্জাবি। যাতে গলার কাছে সুতোর কাজ করা। এদিন দেবের সঙ্গে দাদাগিরি খেলতে এসেছিলেন জোয়ার ভাঁটা ধারাবাহিকের তারকারা।

আপাতত প্রচারের আলো থেকে বহু দূরে রয়েছেন দেব ছুটির মেজাজে। পুজোর আগে দেশু ৭ নিয়ে কম ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটেনি। বর্তমানে নরওয়ের ট্রোমসো শহরে ঘুরতে গিয়েছেন। বরাবরই বিদেশে ঘুরতে থাকলে দেবের সঙ্গে থাকেন রুক্মিণী মৈত্র। নরওয়ের বরফে ঢাকা পাহাড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ মজে আছেন তিনি। কখনও রেনডিয়ারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও আবার হাড়কাঁপানো ঠান্ডায় আগুন পোহাচ্ছেন। নর্দান লাইটসের অভিনব অভিজ্ঞতা নিতেও দেখা গিয়েছে।

দেব যখন বিদেশে ছুটি কাটাচ্ছেন, তখন তাঁর লেডি লাভ রুক্মিণী কেরালাতে। তিনি সেখানে তাঁর নতুন সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন, যেখানে তিনি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, মোটেও ফাটল ধরেনি দুজনের সম্পর্কে। শুধুমাত্র পেশাগত ব্যস্ততার কারণেই একা সফর দেবের।

যদিও দেব আর রুক্মিণী দীর্ঘসময় ধরে সম্পর্কে থাকলেও, বিয়ে নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তাঁরা বরাবর। যদিও অভিনেতা জানিয়েছেন, তাঁরা যদি বিয়ে করেন তবে কোনো জাঁকজমকপূর্ণ বা বড় অনুষ্ঠান করবেন না। সম্পূর্ণ ঘরোয়াভাবে এবং কাছের মানুষদের নিয়েই তা সারবেন। যখন সঠিক সময় আসবে এবং মানসিকভাবে প্রস্তুত হবেন, তখনই বসবেন বিয়ের পিঁড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *