মানুষের মনের মধ্যে পরিবর্তনের উচ্ছাস রয়েছে। মানুষ পরিবর্তন চাইছে।প্রথম দফায় ৯৬ শতাংশ ভোট হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে এটা পরিবর্তনের ভোট হয়েছে,ফলে পরিবর্তন হবেই।নির্মম সরকারের থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিপুল সংখ্যায় ভোটদান করেছেন।আমরা আশা করি জগদ্দলেও এইভাবে ভোট হবে,আর পরিবর্তন হবেই।আজ নৈহাটির বড়মাকে পুজো দিয়ে বেড়িয়ে ঠিক এই মন্তব্যই করলেন ১০৬ জগদ্দল বিধানসভার বিজেপি প্রার্থী ড. রাজেশ কুমার।তিনি জানান,তিনি জগদ্দলে সমস্ত মানুষের জন্য পুজো দিয়েছেন।বোমা,গুলি,বন্দুক, সন্ত্রাস,তোলাবাজি,ভ্রষ্টাচার যাতে আর না হয় তার জন্য পুজো দিয়েছেন রাজেশবাবু।তিনি বলেন,”জগদ্দলে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়,আইনি শাসন প্রতিষ্ঠিত করতে পারি,জগদ্দলে বিপুল ভোটে যাতে আমরা জিততে পারি,পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারি তার জন্য এই পুজো।”
