ওড়নার ফাঁক দিয়ে উঁকি মারছে বেবিবাম্প?

Spread the love

অভিনেত্রী সোনাক্ষী সিনহার গর্ভধারণের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তিনি তাঁর স্বামী জাহির ইকবালের সঙ্গে একটি ফ্যাশন শোতে আসেন। সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল ফ্যাশন ডিজাইনার বিক্রম ফাডনিসের ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছিলেন, যা ইন্ডাস্ট্রিতে তাঁর ৩৫ বছর উদযাপনের জন্য এই আয়োজিত হয়েছিল। মোট ১০০ জন মডেল নতুন এবং পুরানো উভয় পোশাকে র‍্যাম্পে হেঁটেছিলেন। সোনাক্ষী সিনহা লাল পোশাকে শোতে নজরকেড়ে ছিলেন।

সোনাক্ষী সিনহাকে লাল রঙের একটি সুন্দর ফ্লোরাল স্যুটে অসাধারণ লাগছিল। অভিনেত্রী তাঁর স্বামী জাহির ইকবালের সঙ্গে পাপারাৎজিদের ক্যামেরাও ছবির জন্য পোজও দেন। আর তখনই তাঁকে দেখা যায় তিনি ওড়না বা হাত দিয়ে বার বার পেটের কাছটা ঢেকে রাখছেন। আর তা দেখেই সোশ্যাল মিডিয়ার মন্তব্য বিভাগ জল্পনা ভরে গিয়েছে। অনেকেই অনুমান করছেন সোনাক্ষী হয়তো গর্ভবতী। তাই নাকি তিনি বারবার তার বেবি বাম্প ঢেকে রাখার চেষ্টা করছিলেন। কিন্তু আসলেই কি এটা সত্য?সোনাক্ষী বা জাহির ইকবাল কেউই এখনও তাঁদের সন্তান আসার কথা ঘোষণা করেননি। শেষবার যখন এই ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল, তখন সোনাক্ষী সিনহা স্পষ্ট করে বলেছিলেন যে তিনি গর্ভবতী নন বরং কেবল তাঁর ওজন বেড়েছে। তবে, এটা ২০২৪ সালের ঘটনা। এরপর থেকে অনেকটা সময় কেটে গিয়েছে। সোনাক্ষী সিনহার ভিডিয়োতে অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আমার মনে হয় তিনি গর্ভবতী।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘তিনি উজ্জ্বল এবং জাহির ওঁর খুব যত্ন নিচ্ছেন।’

অনেকেই মন্তব্য বিভাগে জিজ্ঞাসা করেছেন যে সোনাক্ষী সিনহা কি গর্ভবতী? তবে, এই প্রশ্নের আসল উত্তর তখনই জানা যাবে যখন জহির বা সোনাক্ষী নিজেরাই তাদের গর্ভকালীন অবস্থা সম্পর্কে কোনও ঘোষণা করবেন। ততক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জল্পনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *