এই মাসেই কি ঘনিষ্ঠ হবে ভিকি-ক্যাটরিনার সন্তান?

Spread the love

কিছু মাস ধরেই গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল, ক্যাটরিনা কাইফ নাকি গর্ভবতী। যদিও যতক্ষণ না তারকা দম্পতি এই বিষয় নিয়ে কিছু বলছেন, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারছিল না। তবে গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যখন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগত সন্তানের কথা ঘোষণা করেন, তখন যেন আনন্দে আত্মহারা হয়ে যান ভক্তরা।গত সেপ্টেম্বর মাসে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ একটি ছবি শেয়ার করে লেখেন, আমাদের জীবনের সবথেকে ভালো মুহূর্ত আসতে চলেছে। সব থেকে বড় আশীর্বাদ। ওম। এই পোস্ট দেখেই সকলেই বুঝে গিয়েছিলেন, এতদিন যা শুনতে পাওয়া যাচ্ছিল তার সম্পূর্ণ সত্যি। তারকা দম্পতির ঘরে আসতে চলেছে ছোট্ট সদস্য।

কিন্তু কবে ভূমিষ্ঠ হবে সন্তান? চলতি বছরেই নাকি আগামী বছর? সেই ধোঁয়াশাও কাটল ভিকি কৌশলের সম্প্রতি একটি বক্তব্য থেকে। খুব সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত জুবা কনভ্লেকের দ্বিতীয় সংস্করণে নিখিল তানেজার সঙ্গে কথা বলতে গিয়ে ভিকি এমন কিছু বলেন যা থেকে স্পষ্ট হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হতে আর বেশি সময় বাকি নেই।

ভিকি বলেন, এই মুহূর্তে আমি আমার সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। আমার মনে হয় এটা আমাদের কাছে বিশাল বড় একটা আশীর্বাদ। আমার মনে হয় না এখন আমার বাড়ি থেকে বের হওয়া একদম ঠিক হবে। বেশিরভাগ সময় তাই বাড়িতেই থাকছি আমি।শুধু ভিকি কেন, গোটা পরিবার যে আসন্ন সন্তানের জন্য ভীষণ ভাবে অপেক্ষা করে রয়েছেন তা কিছুদিন আগে সানি কৌশলের একটি বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বৌদির আসলে সন্তান নিয়ে ভীষণ নার্ভাস বলে জানিয়েছিলেন সানি। এই মুহূর্তে তাই গোটা পরিবার এখন ক্যাটরিনা কাইফের যত্ন নিতেই ব্যস্ত। খুব দরকার ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *