গাজায় ঢুকে হামাসকে ‘হত্যার’ হুমকি ট্রাম্পের

Spread the love

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বলেছেন, হামাস গাজায় হত্যাযজ্ঞ চালালে তিনি তাদের ‘হত্যা করতে বাধ্য হবেন’। এদিকে, যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার পরিকএরমধ্যেই, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। তবে তিনি কোনো প্রমাণ বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, 

যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ! 

সম্প্রতি হামাস ও ইসরাইল-সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা ট্রাম্পের মন্তব্যের পটভূমি হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার জন্য একটি ‘সমন্বিত সামরিক পরিকল্পনা’ প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেছেন, গাজা যুদ্ধে ইসরাইল তার সব লক্ষ্য অর্জন করবে এবং কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত তুললে তাকে কঠিন মূল্য দিতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *