দেব কেবল অভিনেতা নন, তিনি তৃণমূলের সাংসদও বটে। তবে সর্বশেষ লোকসভা নির্বাচনের আগে দেব বলেছিলেন তিনি আর প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াই লড়তে চান না। তবে শেষ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই তিনি ফের নির্বাচনে দাঁড়াতে রাজি হন।
তারপর অনেকটা সময় কেটে গিয়েছে মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে। এরপর চলতি বছর প্রবল বৃষ্টিতে বাংলার নানা এলাকা বিপর্যস্ত হয়েছে। উত্তরবঙ্গ এক প্রকার ভেসে গিয়েছিল। আর সেই উত্তরবঙ্গের বন্যায় দেব ত্রাণ পাঠিয়ে ছিলেন। অন্যদিকে, ঘাটালের জনজীবনও দারুণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। বহুদিন ছিল বন্যা পরিস্থিতি। ঘাটালের মাস্টার প্ল্যান আদৌও কতটা এগোলো। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন দেব।
আনন্দলোককে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক এই প্রসঙ্গে বলেন, ‘দশ বছর হয়ে গিয়েছে, তাই আমি রাজনীতি থেকে সরে গিয়ে নিজের কাজে মনোযোগ দিতে চেয়েছিলাম। আর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা সাংশন হয়েছে। আর ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে অনেকগুলো নদী, অনেক সুইচ গেট, ক্যানেল জড়িয়ে রয়েছে। অনেকগুলো নদীকে কাটাই করে বড় করতে হবে আর তারপর তার ময়লা পরিষ্কার করতে হবে। এটা একটা দীর্ঘকালীন পদ্ধতি। আমার কাজটা ছিল সাংসদ হিসেবে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার তাদের কাছ থেকে এই অনুদানের টাকাটা নিয়ে আসা। কিন্তু কীভাবে হবে কাজটা সেটা ইঞ্জিনিয়ার জানেন। সেটা টেকনিকাল বিষয়। সেগুলো সরকারের কাজ।’
