বিকৃত ছবি ভাইরাল হতেই আদালতের দ্বারস্থ শিল্পা

Spread the love

একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন শিল্পা শেট্টি। এই বছরটা যেন কিছুতেই ভালো কাটছে না তাঁর। প্রথমেই ৬০ কোটি টাকার প্রতারণার দায়ে জর্জরিত হয়ে রয়েছেন তারকা দম্পতি, যার জেরে এই মুহূর্তে দেশ ছাড়তেও পারবেন না তাঁরা। কিন্তু তার মধ্যেই এবার নতুন সমস্যায় পড়লেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুমাত্র শিল্পার বিকৃত ছবি ভাইরাল হয়েছে। এইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শুক্রবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। গোটা বিষয়টি দেখার পর বম্বে হাইকোর্ট ছবিগুলিকে অত্যন্ত বিরক্তিকর এবং মর্মান্তিক বলে অভিহিত করেছেন।জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে নিজেকে আর নিরাপদ বলে মানতে পারছিলেন না শিল্পা শেট্টি। খুব স্বাভাবিকভাবেই তিনি নিজে নিরাপত্তা চেয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়া তাঁর কণ্ঠস্বর থেকে চেহারা সবকিছুই নকল করা হচ্ছে। তৈরি করা হচ্ছে বিভিন্ন বই এবং ভিডিও। সেইসব অবাধে ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

এমনিতেই এখন শিল্পার ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল চর্চা চলছে সর্বত্র তার মধ্যে যদি এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাহলে খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর প্রতি একটি বিরূপ মনোভাব তৈরি হবে সকলের মনে। তাই উপযুক্ত বিচার চাওয়ার জন্যই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *