এসে গেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। তবে এবারের ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফল শুরুর আগে ভোলে বাবা পার করেগা-র নায়ক রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনা। কদিনেই দর্শকমনে ছাপ ফেলেছিল এই ধারাবাহিক। শুধু তাই নয়, রহুলের চরিত্রটিও দারুণভাবে সাফল্য পেয়েছিল। চলতি সপ্তাহে এই মেগার টিআরপি ১.১।
এবারে আসা যাক সোজায় টপারের কথায়। একটু ওঠানামা থাকলেও, ফের টপারের পজিশনে জাঁকিয়ে বসেছে পরিণীতা। হটিয়ে দিয়েছে পরশুরামকে। ৬.৩ রেটিং দিয়ে ছিনিয়ে নিয়েছে স্লট। তবে সামান্য পিছনে পরশুরাম। ৬.০ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে। আর যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে আছে জোয়ার ভাটা ধারাবাহিকটি। একসময় চিরসখা-র কাছে এটির লেজেগোবরে অবস্থা থাকলেও, টানটান গল্প, আরাত্রিকা-শ্রুতি-অভিষেকদের দারুণ অভিনয়ের কারণে আপাতত দ্বিতীয় স্থানে। স্লট বদলানোর পর, জয়ার ভাটার নতুন প্রতিপক্ষ হল প্রফেসর বিদ্যা ব্যানার্জি। যার রেটিং এই সপ্তাহে এসেছে ৫.২। আছে সপ্তম স্থানে।
তৃতীয় স্থানে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ। এটির রেটিং এসেছে ৫.৯। এখনো রাঙামতির সঙ্গে পেরে উঠছে না পল্লবী শর্মার কামব্যাগ মেগা তারে ধরি ধরি মনে করি। পয়েন্ট দুই (.২) রেটিং-এ পিছিয়ে থেকে পেল চতুর্থ স্থান। পাঁচে ও মোর দরদিয়া (৫.৪), স্লট হারা কুসুম (৪.৯) অষ্টম স্থানে।
সাহেব ভট্টাচার্য কথা-র পর ফিরেছেন গঙ্গা নিয়ে। হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সাহেবের জুটি ধীরে ধীরে জায়গা করছে দর্শকদের মধ্যে। আপাতত চলছে গঙ্গা ও অর্জুনের বিয়ের ট্র্যাক। ৫.৩ রেটিং দিয়ে গঙ্গা ষষ্ঠ স্থানে।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:
প্রথম: পরিণীতা (৬.৩)
দ্বিতীয়: জোয়ার ভাটা/ পরশুরাম (৬.০)
তৃতীয়: রাঙামতি তীরন্দাজ (৫.৯)
চতুর্থ: তারে ধরি ধরি মনে করি (৫.৭)
পঞ্চম: ও মোর দরদিয়া (৫.৪)
ষষ্ঠ: গঙ্গা (৫.৩)
সপ্তম: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৫.২)
অষ্টম: কুসুম (৪.৯)
নবম: লক্ষ্মী ঝাঁপি (৪.৭)
দশম: কনে দেখা আলো (৪.৫)
লক্ষ্মী ঝাঁপি ৪.৭ রেটিং পেয়ে নবম স্থানে। আর একটু হলেও মন খারাপ হবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের ভক্তদের। কারণ জীতু-শিরিনের মেগা ছিটকে দিয়েছে সেরা দশ থেকে। ৪.০ এসেছে এবারে রেটিং। সেরা দশে জায়গা হয়নি আমাদের দাদামণি ধারাবাহিকটির, এটির রেটিং এসেছে ৪.৪। বিকেলের স্লটে কম্পাস (২.৬)-কে হারিয়ে স্লট লিড করেছে বেশ করেছি প্রেম করেছি (২.৮)।