তাঁর নাম ভাঙিয়ে বাংলাদেশে চলছে জালিয়াতি! সাবধান করে কী বার্তা দিলেন রথিজিৎ?

Spread the love

সাইবার ক্রাইমের দুনিয়ায় জালিয়াতি করা নতুন কিছু নয়। কোনও পরিচিত মুখ অথবা সেলিব্রিটির নাম নিয়ে সাধারণ মানুষের থেকে টাকা চাওয়া অথবা সেই মানুষটির পরিবারের সঙ্গে প্রতারণা করার এই ফাঁদ বহুদিন ধরেই পেতেছে অপরাধীরা। এবার টলিউডের জনপ্রিয় গায়ক রথীজিৎ ভট্টাচার্যের সঙ্গে ঘটে গেল এমনই একটি ঘটনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে রথীজিৎ জানান, বাংলাদেশে কেউ তাঁর নাম এবং ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করে তাঁর পরিচিতির ফায়দা নিয়ে টাকা চাইছে সকলের থেকে। এমনকি কাজের ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। সব থেকে বড় ব্যাপার হল, বিষয়টি আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই দেশের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পড়শী দেশ অর্থাৎ বাংলাদেশের নাম উল্লেখ করে রথীজিৎ জানান, এই মুহূর্তে প্রতিবেশী দেশে চলছে এই প্রতারণার চক্র। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই সঙ্গীতশিল্পী সকলকে সাবধান করে দেন এবং কেউ যেন এই ফাঁদে পা না দেন তার জন্য আগেভাগেই তিনি সকলকে সাবধান করে দেন।

রথিজিৎ লেখেন, ‘আমি অথবা আমার টিমের কেউ এমন কাজের সঙ্গে যুক্ত নই। আপনারা যদি এমন কিছু মেসেজ বা ফোন পেয়ে থাকেন তাহলে দয়া করে বিশ্বাস করবেন না। জবাব দেবেন না। সতর্ক থাকুন। চোখ বুঝে কাউকে বিশ্বাস করবেন না।’

প্রসঙ্গত, টলিউডের একাধিক সিনেমায় সঙ্গীতপরিচালক হিসেবে কাজ করেছেন রথীজিৎ ভট্টাচার্য। ‘রঘু ডাকাত’, ‘খাদান’-এর মত একাধিক সিনেমার সঙ্গীতপরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছর দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাতেও তিনি রয়েছেন সঙ্গীতপরিচালক হিসেবে।এছাড়াও জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘সারেগামাপা’ নামের একটি রিয়েলিটি অনুষ্ঠানে তিনি কখনও গ্রুমার হিসাবে দায়িত্ব পালন করেছেন কখনও আবার বিচারক হিসেবে দেখা দিয়েছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *