Taniya Chatterjee Video: ভারতীয় ক্রিকেটার এবং পঞ্জাব কিংস-এর স্পিনার যুজবেন্দ্র চাহাল আবারও খবরের শিরোনামে। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ‘উল্লু’ এবং ‘গন্দী বাত’-খ্যাত অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়।আসলে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তানিয়াকে পাপারাজ্জিদের সামনে নিজের ইনস্টাগ্রাম ডিএম দেখাতে দেখা যায়। তিনি দাবি করেছেন যে, যুজবেন্দ্র চাহাল তার ভিডিয়োগুলিতে রিঅ্যাক্ট করেন।
চাহাল কী মেসেজ পাঠিয়েছিলেন?
তানিয়া চট্টোপাধ্যায় পাপারাজ্জিদের জানান যে, যুজবেন্দ্র চাহাল তাঁর একটি ভিডিয়ো দেখার পর ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ করে ‘কিউট’ লিখেছিলেন। যখন পাপারাজ্জিরা তাঁকে সেই মেসেজ দেখাতে বলেন, তখন তিনি লজ্জা পেয়ে ক্যামেরার সামনে চাহালের মেসেজটি দেখান। এরপর তিনি বলেন, ‘ইয়ার, ‘কিউট’ বলা তো খুব সাধারণ ব্যাপার। আমাকে অনেকেই কিউট বলে।’
তানিয়া কি রিপ্লাই দিয়েছিলেন?
এরপর পাপারাজ্জিরা তাঁর এবং যুজবেন্দ্র চাহালেন মেসেজের ভিডিয়ো তুলতে থাকেন। এই সময় এক ক্যামেরাম্যান তানিয়াকে জিজ্ঞেস করেন, তিনি কি এই মেসেজের উত্তর দিয়েছিলেন? এর জবাবে তানিয়া চট্টোপাধ্যায় বলেন, ‘ইয়ার, আমি তো এই মেসেজ অনেক দেরিতে দেখেছিলাম।’

ভাইরাল ভিডিয়োতে নেটিজেনদের প্রতিক্রিয়া
তানিয়ার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনরা যুজবেন্দ্র চাহালকে ব্যাপকভাবে ট্রোল করছেন এবং তাঁর নিন্দা করছেন।
একজন ইউজার ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, ‘যুজবেন্দ্র চাহাল একজন খুবই বাজে এবং নির্লজ্জ মানুষ।’
অন্য একজন লিখেছেন, ‘এটা কী হচ্ছে! তানিয়া চ্যাটার্জি চাহালের আসল চেহারা প্রকাশ করে দিয়েছেন। তিনি পাপারাজ্জিদের তাঁর ইনস্টাগ্রাম ডিএম দেখাচ্ছেন, যেখানে চাহাল তাকে ‘কিউট’ বলেছেন। যদি এটা সত্যি হয়, তাহলে চাহালের লজ্জা হওয়া উচিত।’
তৃতীয় একজন লিখেছেন, ‘আগে ধনশ্রী, তারপর আরজে মহভাশ, আর এখন তানিয়া—লজ্জা করো যুজবেন্দ্র চাহাল।’