দুর্গাপুজোর আনন্দ শেষে বিজয়া দশমীর বিষাদ ছুঁয়ে গেছে সবার মনে। তবে মা-কে বিদায় জানানোর আনন্দঘন লগ্নটিকে ঐতিহ্যবাহী প্রথা ও ভালোবাসায় ভরিয়ে তুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেশু৭’-এর প্রচারণা ঘিরে রাজ-শুভশ্রীর সম্পর্ক নিয়ে কম গুঞ্জন-জল্পনায় দানা বাঁধেনি। তবে পুজোর ক’টা দিন এক ঝটকায় সব ফিসফিসানিতে জল ঢেলে দিলেন তারকা দম্পতি। স্বামী রাজ চক্রবর্তী এবং সন্তানদের নিয়ে দশমীতে মা দুর্গার বরণ ও সিঁদুরখেলায় মেতে ওঠার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নায়িকা।
ঐতিহ্যবাহী লালা শাড়িতে শুভশ্রীর ‘বিজয়া লুক’
দশমীর দিন দেবী দুর্গাকে বরণ করতে নিখুঁত বাঙালি সাজে ধরা দেন শুভশ্রী: পোশাক ও অলংকার: পরনে ছিল লাল রঙের ঐতিহ্যবাহী শাড়ি এবং সাথে সোনালি ও মুক্তোর মেলবন্ধনে তৈরি সোনালি গয়না, কানে ঝুমকো ও হাতে বালা।
দেবীবরণ ও সিঁদুরখেলা: হাতে বরণডালা নিয়ে দেবী প্রতিমার গালে পানপাতা ও মিষ্টি স্পর্শ করিয়ে পূর্ণ শাস্ত্রীয় নিয়মে মা-কে বিদায় জানান তিনি। এরপর গালে সিঁদুরের ছোঁয়া এবং সিঁথিতে উজ্জ্বল লাল সিঁদুরে হাস্যোজ্জ্বল মুখে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে।

রাজের সাথে রসায়ন ও বিচ্ছেদ-জল্পনায় পূর্ণচ্ছেদ‘
দেশু৭’ ছবিতে দেবের সাথে শুভশ্রীর রসায়ন ও ছবির প্রচার পর্ব ঘিরে সোশ্যাল মিডিয়ায় রাজ-শুভশ্রীর সম্পর্ক নিয়ে নানা অমূলক জল্পনা শুরু হয়েছিল। কিন্তু দশমীর বিকালে রাজের নামের সিঁদুরেই সীমান্তিনী শুভ। পাশাপাশি দিলেন পোজ। ছবিতে সাদা রঙের পঞ্জাবিতে দেখা গেছে পরিচালক রাজ চক্রবর্তীকে। সিঁদুরমাখা গালে রাজের পাশে দাঁড়িয়ে শুভশ্রীর সেই চেনা মিষ্টি হাসি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, তাঁদের দাম্পত্য সমীকরণ আগের মতোই অটুট ও সুন্দর রয়েছে।