এই মুহূর্তে ‘ধুরন্ধর’ সিনেমার অক্ষয় কুমারের স্টেপ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। এমন কোনও ব্যক্তি নেই যিনি এই ট্রেন্ডে গা ভাসাননি। তবে এবার এই ট্রেন্ডকে একেবারে অন্যরকম ভাবে তুলে ধরলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।
সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, বালির শহরে একটি কালো উন্মুক্ত পোশাকে নিজেকে সাজিয়েছেন তিনি। পোশাকটি পরে অভিনেত্রীকে এতটাই সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে এটি সত্যি সত্যি কোনও সিনেমার দৃশ্য।
ব্যাকলেস এই পোশাকে দেবচন্দ্রিমা কখনও বালির মধ্যে শুয়ে পোজ দিচ্ছেন কখনও আবার হেঁটে যাচ্ছেন বালির মধ্যে দিয়ে। গোটা ভিডিওটি এত সুন্দর করে এডিট করা হয়েছে, যার ফলে ‘ধুরন্ধর’ ছবির গানটিও যেন মনে হচ্ছে এই ভিডিওর জন্যই তৈরি করা হয়েছে।
তবে এই কালো উন্মুক্ত পোশাকে দেবচন্দ্রিমাকে দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সকলে। অনেকের দাবি, এমন পোশাক অনেকেই পড়েন কিন্তু সবাই ক্যারি করতে পারেন না কিন্তু অভিনেত্রী ভীষণ সুন্দরভাবে নিজেকে তুলে ধরেছেন। কেউ কেউ আবার লিখেছেন, একেবারে হলিউড স্টাইলে নিজেকে মেলে ধরেছেন আপনি।

যদিও ভিডিওতে যে প্রতিটি স্টেপ ইন্টারন্যাশনাল, সে কথা ক্যাপশনেই উল্লেখ করেছেন অভিনেত্রী। তবুও কিছু মানুষ আবার এই পোশাকের নিন্দাতেও সরব হয়েছেন, তবে তাতে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ তিনি। এর আগেও থাইল্যান্ডে স্বল্প পোশাকে নিজেকে মেলে ধরেছিলেন দেবচন্দ্রিমা, সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।ধারাবাহিকের সুপরিচিত মুখ দেবচন্দ্রিমা চলতি বছর ‘বিভীষণ’ নামের একটি ওয়েব সিরিজের অভিনয় করেছিলেন। বহুদিন পর দেবচন্দ্রিমাকে একদম অন্যরকম একটি লুকে দেখে ভীষণ খুশি হয়েছিলেন ভক্তরা। দেবচন্দ্রিমার বিপরীতে অভিনয় করেছিলেন সোহম মজুমদার।‘বিভীষণ’ ছাড়াও দেবচন্দ্রিমা পরিচিত ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে অভিনয় করার জন্য। এছাড়া ‘সাহেবের চিঠি’, ‘পরিণীতা’, ‘হোমসে মার্ডার’ সহ একাধিক প্রজেক্টে কাজ করেন তিনি।