নবমীতে সুদীপার বাড়ি থেকে চুরি হল মাংস

Spread the love

নবমীর রাতে সেজে উঠেছিল গোটা বাঙালি জাতি। সাধারণ মানুষ তো বটেই, সেলিব্রেটিরাও নিজেদের মতো করে মেতে উঠেছিলেন পুজোর আনন্দে। চলতি বছরে সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় আমন্ত্রিত হয়ে এসেছিলেন এক ঝাঁক তারকা।

সুদীপার বাড়িতে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, সুস্মিতা, সোলাঙ্কি, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সহ আরও অনেকে। নবমীর রাতে কব্জি ডুবিয়ে মাংস খেতে ব্যস্ত ছিলেন সকলে। তখনই শোনা যায়, অভিনেত্রীর বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে মাংস!

গোল টেবিলে সকলে তৃপ্তি করে ভাত মাংস খাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই যখন তাঁদের জিজ্ঞাসা করা হয় মাংস কেমন খেতে হয়েছে। তখন সকলে এক বাক্যে বলেন, সবার আগে সৃজিতদা শেষ করেছে মাংস। পরিচালককে মাংসের স্বাদ কেমন হয়েছে জিজ্ঞাসা করতেই তিনি রসিকতা করে বলেন, ঐতিহাসিক।

এরপরেই যখন মাংস চুরির প্রসঙ্গ ওঠে তখন পরিচালক বলেন, একটা দুর্দান্ত স্ক্রিপ্ট পেয়েছি। ঋত্বিকের সঙ্গে কথা বলবো ওয়েব সিরিজ তৈরি করব খুব শিগগিরই। কাস্টিং ইতিমধ্যেই বেছে নিয়েছি। পরিচালকের মুখে এই কথা শুনেই খেতে খেতে অঙ্কুশ হাজরা বলেন, আমি কিন্তু এখন সব রকম চরিত্রই করছি। চাইলে মাংস চোরের চরিত্র করতে পারি।

অঙ্কুশের মুখে এই কথা শুনে যখন সকলে হেসে লুটোপুটি খাচ্ছেন, ঠিক সেই সময় আবার ঐন্দ্রিলা রসিকতা করে বলেন, আমি ভাবলাম ও মাংসের চরিত্র করবে। এই ভাবেই আনন্দ হুল্লোড়ে সুদীপার বাড়িতে বসেছিল জলসাঘর। নবমীর নিশি যাপনে আবারও আনন্দে মেতে উঠেছিলেন সকলে।

প্রসঙ্গত, সুদীপা ইতিমধ্যেই স্বামী এবং সন্তানদের সঙ্গে দুর্গাপুজোর বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গার্গী রায় চৌধুরী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রীর বাড়ি দুর্গাপূজায় উপস্থিত থাকতে দেখা যায় বহু তারকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *