Abhishek Sharma। বিয়ের সানাই! পাক বোলারদের ধুইয়ে দিয়ে এবার ভাঙড়ার মেজাজে ‘শর্মাজি’ অভিষেক

Spread the love

সদ্য শেষ হয়েছে ঘটনাবহুল এশিয়া কাপ ২০২৫। গোটা টুর্নামেন্টে ভারতের বিপক্ষ শিবির যাঁর নামে কেঁপেছে, তিনি হলেন ‘পঞ্জাব দা পুত্তর’ অভিষেক শর্মা। এশিয়া কাপে ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ অভিষেক সদ্য ফিরেছেন ঘরে। আর অভিষেক বাড়ি ফিরতেই শর্মা পরিবারে বেজে উঠেছে বিয়ের সানাই! তবে অভিষেকের বিয়ে নয়। বিয়ে তাঁর দিদির!

অভিষেক শর্মার দিদি কোমল শর্মার বিয়ের আসরের নানান ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। তার মধ্যে একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিষেক পঞ্জাবি গানের তালে ভাঙড়ার মেজাজে রয়েছেন। এছাড়াও বিয়ের আগে, বিভিন্ন পর্বের উৎসবেও অভিষেককে মেতে উঠতে দেখা যাচ্ছে। আসরে অভিষেকের মেন্টর যুবরাজ সিংকেও দেখা গিয়েছে। একটি ভিডিয়োয় দেখা যায় স্টেজে অভিষেকের বাবার সঙ্গে যুবরাজ ও অভিষেক নাচে মেতে উঠছেন।

আরও এক ভিডিয়োয় দেখা যাচ্ছে দিদির সঙ্গে অভিষেক নাচের আসরে মেতে উঠেছেন। যিনি সদ্য এশিয়া কাপে বিপক্ষ শিবিরের ত্রাস হয়ে উঠেছিলেন সেই অভিষেক শর্মার এই হালকা মেজাজের ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে।২০০০ সালের ৪ সেপ্টেম্বর জন্ম অভিষেক শর্মার। দিদি কোমল ও সানিয়ার পর অভিষেক ছোট ভাই এই শর্মা পরিবারে। অমৃতসরের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র অভিষেক ক্রিকেটার শুভমন গিলের ছোটবেলার বন্ধু। পঞ্জাবের হয়ে তাঁরা বহু দিন একসঙ্গে খেলেছেন ক্রিকেট। এই দুই ক্রিকেট তারকারই মেন্টর হলেন যুবরাজ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *