শুক্রবার বীরভূমের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০-২০০ মিলিমিটার) হবে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। আর বাকি ১২টি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার থেকে বৃষ্টি আরও কমবে। সেদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।শুক্রবার উত্তরবঙ্গের তিনটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার) একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝড়ের জন্য উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ফলে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঝড় উঠবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। আর ঝড়ের জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার আবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়-ঝঞ্জারও কোনও পূর্বাভাস নেই। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।