নিউইয়র্কে পুড়ে মৃত্যু ভারতীয় ছাত্রীর

Spread the love

মার্কিন মুলুকে আগুনে পুড়ে মৃত্যু হল এক ভারতীয়র। মৃত ভারতীয় তেলঙ্গানার জানগাঁও জেলার বাসিন্দা ছিলেন। মৃত তরুণীর নাম সাহাজা রেড্ডি উদুমালা, বয়স ২৪ বছর। নিজের বাড়িতেই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি। ২০২১ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে গিয়েছিলেন এই সাহাজা। তিনি নিউ ইয়র্কের আলবানিতে থাকতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত পাশের একটি বিল্ডিংয়ে। সেখান থেকে আগুন দ্রুত সাহাজার বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় তিনি ঘুমাচ্ছিলেন বলে জানা গিয়েছে। তাই তিনি পালাতে পারেননি।

সোশ্যাল মিডিয়ার এক পোস্টে নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেল বলেছেন, ‘আলবেনিতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় নাগরিক সাহাজা রেড্ডি উদুমালা। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।’ কনস্যুলেট জানিয়েছে যে তারা মৃত তরুণীর পরিবারের সাথে যোগাযোগ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।

জানা গিয়েছে, মৃত সাহাজার বাবা হায়দরাবাদে টিসিএস-এর কর্মচারী। নাম উদুমুলা জয়কর রেড্ডি। তাঁর মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, নাম গোপুমারিয়া শৈলজা। জয়কর এবং শৈলজার বড় মেয়ে ছিলেন সাহাজা। বিদেশ থেকে মেয়ের মৃতেহ ভারতে ফেরাতে সকারের কাছে সাহায্যের আবেদন করেছেন ভারাক্রান্ত মা-বাবা। সাহাজার এক খুড়তুতো ভাই রত্না গোপু পরিবারের জন্য GoFundMe-তে সহায়তার আবেদন জানিয়ে লিঙ্ক তৈরি করেন। GoFundMe-র সেই পোস্টে বলা হয়েছে যে সাহাজার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এদিকে এই ফান্ডে জমা অর্থ ব্যয় করে সাহাজার দেহ ভারতে ফিরিয়ে আনা এবং শেষকৃত্যে ব্যবহৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *