পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দিয়েছেন কলকাতায় হানার হুমকি!’বলি দেব,আয়’

Spread the love

ফের খবরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। এবার তিনি দিয়ে ফেলেছেন সোজা কলকাতা হানার হুমকি! এদিকে, তাঁর বক্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়া পেয়েছে নয়া খোরাক! পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের পর, কেউ বলিউড ব্লকবাস্টার ‘ধুরন্ধর’কে উল্লেখ করে মিম বানাচ্ছেন, তো কেউ মজার ছলে পাল্টা বক্তব্য পেশ করছেন।পাকিস্তানি মন্ত্রীর এমন হুমকির আগে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী কী বলেছেন, দেখা যাক।

সদ্য এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার আসন্ন নির্বাচন-মুখী কেরলের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রতিবেশী পাকিস্তানের যেকোনও ‘দুঃসাহসিক কার্যকলাপের’ বিরুদ্ধে ‘অভূতপূর্ব ও চূড়ান্ত’ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, পাকিস্তানের তরফে বিষয়টি নিয়ে ‘ফলস ফ্ল্যাগ’ ইস্যুতে সুর চড়ানো হয়েছে।

পাহালগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির প্রতিশোধ হিসেবে ২০২৫ সালের মে মাসে শুরু হওয়া ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ সম্পর্কেও রাজনাথ সিং জোরালোভাবে স্মরণ করিয়ে দেন। তিনি ঘোষণা করেন যে ‘অপারেশন সিন্ধুর’ ‘এখনও শেষ হয়নি’।

এদিকে, এসবের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা বলেন, ‘ভারত যদি এবারও কোনও মিথ্যা অজুহাতে অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ঈশ্বর চাইলে, আমরা ব্যাপারটা কলকাতায় নিয়ে যাব।’ আসিফ বলেন, ‘ভারত একটি মিথ্যা অজুহাতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। যদি নাটকটা মঞ্চস্থ হয়, তবে তা কলকাতা পর্যন্ত পৌঁছাবে।’ পাকিস্তানি মন্ত্রী বলছেন, ‘এতে কোনো অস্পষ্টতা নেই, যে পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার সংকল্প অটল, প্রস্তুতি পূর্ণাঙ্গ এবং এর প্রতিক্রিয়া হবে দ্রুত, সুচিন্তিত ও চূড়ান্ত।’

আসিফ আরও দাবি করেছেন যে, ভারত তার ‘নিজস্ব লোক বা আটক পাকিস্তানিদের’ জড়িত করে একটি সম্ভাব্য ‘ফলস-ফ্ল্যাগ’ অভিযানের পথে হাঁটতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

এরপর ইন্টারনেট জুড়ে মিমের বন্যা বইছে! সুপ্রকাশ নামে, এক নেটপাড়ার বাসিন্দা লিখেছেন, ‘মায়ের পায়ে বলি দেব আয়।’ এছাড়াও গুপ্তচরবৃত্তি নিয়ে ফিল্ম ‘ধুরন্ধর’কেও অনেকে উল্লেখ করেছেন। এক পোস্টে লেখা রয়েছে,’ আমি আশা করব অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আসিফ খোয়াজার টেক কেয়ার করবেন।’ প্রসঙ্গত, পাকিস্তানে একের পর এক সন্ত্রাসবাদীর হত্যার নেপথ্যে ‘অজ্ঞাত পরিচয় ব্যক্তি’দের বিরুদ্ধে অভিযোগ গত কয়েক বছরকে উঠেছে। এর কে বা কারা, তা নিয়ে পরিচয় সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *