পানমশলার বিজ্ঞাপন নিয়ে শাহরুখকে খোঁচা ধ্রুব রাঠির

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা গেরুয়া শিবিরের বিরোধিতার জন্য বহুবার চর্চায় উঠে এসেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। এবার তাঁর নিশানায় বলিউড সুপারস্টার শাহরুখ খান। একটি ভিডিও শেয়ার করার ইউটিউবার ধ্রুব রাঠি অনলাইনে নয়া বিতর্কের জন্ম দিয়েছেন।

বুধবার এক্স-এ (পূর্বে টুইটার) একটি পোস্টে, ধ্রুব এমন প্রতিবেদনগুলি নিয়ে আলোচনা করেছেন যেখানে জওয়ান অভিনেতা শাহরুখ, এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে রয়েছেন। কিং খানের সম্পত্তির পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১২,৪০০ কোটি টাকা)। শাহরুখের পান মশলার বিজ্ঞাপন করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ধ্রুব। ভিডিওতে এই নেটমাধ্যম প্রভাবী বলেন, ‘শাহরুখ খান এখন একজন ধনকুবের। তাঁর বর্তমান সম্পদের পরিমাণ একাধিক রিপোর্টের মতে ১২.৪ বিলিয়ন ডলার, যার অর্থ উনি টম ক্রুজের মতো হলিউড তারকার চেয়েও বড়লোক। টাকায় সেই সম্পদের পরিমাণ জানেন কত? ১২,৪০০ কোটি টাকা। আপনি কি জানেন যে এটি কত টাকা? এটি কল্পনাও করাও কঠিন।

মাত্র ৭% সুদে যদি এই টাকা ব্য়াঙ্কে রাখা হয় তাহলে কতটা সুদ উপার্জন করতে পারেন? সেই সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা। শাহরুখ চাইলেও নিজের টাকা খরচ করে শেষ করতে পারবেন না। বিলাসবহুল জীবনযাপন, ইচ্ছেমতো সম্পত্তি কেনার পরেও ধনকুবের শাহরুখের টাকার ভাঁড়ার ফুরোবে না। তবুও কেন পানমশলার মতো ক্ষতিকারক ব্র্যান্ডের প্রচারের মুখ শাহরুখ? প্রশ্ন তোলেন ধ্রুব।

কড়া ভাষায় তিনি বলেন, ‘শাহরুখ খানের কাছে আমার প্রশ্ন হল, এত টাকা কি যথেষ্ট নয়? যদি তাই হয়, তাহলে পান মশলার মতো ক্ষতিকর কিছু প্রচার করতে আপনাকে কী বাধ্য করে?’ ধ্রুব এই ধরনের বিজ্ঞাপনের জন্য সুপারস্টার কত অর্থ পেতে পারেন তা উল্লেখ করেন। জানান, ১০ বছর আগে শাহরুখ এই বিজ্ঞাপনের জন্য ১০ কোটি পেতেন, আজ তাঁর ১০ গুণ বেশি পান হয়ত। ১০০ কোটি টাকা, কিন্তু প্রশ্ন হল শাহরুখ খানের কি সত্যিই এই বাড়তি ১০০-২০০ কোটির দরকার আছে? নিজের ভেতরে তাকান এবং সততার সাথে নিজেকে জিজ্ঞাসা করুন। এত সম্পদ দিয়ে আপনি কী করবেন? এখন অন্য দৃষ্টিকোণ থেকে ভাবুন, দেশের শীর্ষ অভিনেতা যদি এ ধরনের ক্ষতিকর পণ্যের প্রচার বন্ধ করে দেন, তাহলে তা জাতির ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে?

তিনি তাঁর অনুগামীদের বার্তাটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ভিডিওটি শেষ করেছিলেন যাতে এই ভিডিয়ো শাহরুখের কাছে পৌঁছায়। প্রসঙ্গত, শাহরুখ খান বর্তমানে যে পানমশলা ব্র্যান্ডের প্রচারের মুখ, একসময় সেই ব্র্যান্ডের হয়ে প্রচারে নেমেছিলেন অক্ষয় কুমারও। তবে পরবর্তীতে ক্ষমা চেয়ে নিজেকে সেই বিজ্ঞাপন থেকে সরিয়ে নেন অক্ষয়।

শাহরুখকে আগামিতে দেখা যাবে কিং ছবিতে। আগামি বছর মুক্তি পাবে কিং, যেখানে মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *