পাপারাজ্জি বিতর্কে জয়ার পাশে দাঁড়ালেন সুনীতা

Spread the love

কিছুদিন আগেই ছবি শিকারীদের নিয়ে জয়া বচ্চন যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া হয়েছে উত্তাল। বহু মানুষ জয়া বচ্চনের এই মন্তব্যকে সমর্থন করেননি এমন কি পাপারাজ্জিরা জয়া বচ্চনের গোটা পরিবারকে বয়কট করার দাবি জানান। কিন্তু এবার জয়া বচনের পাশে দাঁড়াতে দেখা গেল গোবিন্দার স্ত্রীকে।

জয়া বচ্চনের মন্তব্য

গত মাসে মুম্বইয়ে উই দা ওম্যান অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, ‘আমি সাংবাদিকদের যথেষ্ট সম্মান করি কারন আমার বাবা নিজে সাংবাদিক ছিলেন। তবে এখন যারা টাইট প্যান্ট পরে একটা ক্যামেরা হাতে নিয়ে মুখের সামনে চলে আসেন তাদের আমি আর যাই হোক সাংবাদিক বলতে পারি না। এরা কি দেশের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য আদৌ শিক্ষিত?’

জয়া বচ্চনের মন্তব্যে সবাই বিরূপ কথা বললেও সম্প্রতি একটি ব্লগে জয়ার পাশে দাঁড়াতে দেখা যায় সুনীতাকে। একজন ভক্ত যখন সুনীতাকে প্রশ্ন করেন যে তিনি সব সময় সবার সঙ্গে মজা করেন এবং মাঝেমধ্যেই পাপারাজ্জিদের মিষ্টি খেতে দেন, জয়া বচ্চনের মন্তব্যে কি বলতে চান তিনি?

এই প্রশ্নের উত্তরে সুনীতা বলেন, ‘আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। উনি নিশ্চয়ই বিরক্ত হন বলেই কথাটা বলেছেন। আমি তো এই সম্পর্কে কিছু বলতে পারি না। উনি আমার থেকে অনেকে বড়। উনি পছন্দ করেন না বলেই যে আমি পছন্দ করি না সেটা তো নয়। প্রত্যেকের আলাদা মন্তব্য থাকতেই পারে।’

সুনীতা আরও বলেন, ‘দেখুন আমি সবার সঙ্গে অনেক মজা করে কথা বলি। আমার মনে হয় সকাল তাই মজা করে শুরু করা উচিত। জীবন একটাই। মনুষ্য জীবন পাওয়া খুব কঠিন। তাই হাসিমুখে জীবনযাপন করা উচিত। সকলের সঙ্গে লড়াই করে কোনও লাভ নেই। একদিন আমাদের সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই হাসিমুখে জীবন যাপন করুন।’সবশেষে গোবিন্দার স্ত্রী বলেন, ‘আমি জয়াজিকে যথেষ্ট সম্মান করি এবং ভালোবাসি। আমি ওঁর মুখের উপর কিছু বলতে পারব না। তবে আমি দিনের শেষে এটাই বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত আছে এবং তাকে সম্মান করা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *